ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ইউক্রেনে নিহত ৯ হাজারেরও বেশি বেসামরিক

সান নিউজ ডেস্ক: রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনে ৯ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৪৫৩ জন শিশু।

আরও পড়ুন: খুব পজিটিভ আলোচনা হয়েছে

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জ্যেষ্ঠ একজন সহযোগী এই তথ্য সামনে এনেছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বলা হয়েছে, হেড অব দ্য ইউক্রেনীয়ান প্রেসিডেন্সিয়াল স্টাফ আন্দ্রি ইয়ারমাক মঙ্গলবার ডাভোসের সুইস রিসোর্টে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভাষণ দেন।

তিনি বলেন, আমরা রাশিয়ান হানাদারদের সংঘটিত ৮০ হাজার অপরাধ নথিভুক্ত করেছি। রুশ হামলার শুরু থেকে ৯ হাজারেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৫৩ জন শিশুও রয়েছে।

আরও পড়ুন: আসুন আলোচনায় বসি

তিনি আরও বলেন, আমরা অপরাধ-নির্যাতন বা জীবন কেড়ে নেওয়ার একটি ঘটনাও ক্ষমা করব না। প্রতিটি অপরাধীকে জবাবদিহি করা হবে।

আন্দ্রি ইয়ারমাক বলেন, রাশিয়ার আগ্রাসনের ফলে সৃষ্ট ধ্বংসের জন্য রাশিয়ার রাজনৈতিক নেতাদের বিচার এবং ক্ষতিপূরণের জন্য ইউক্রেন একটি বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল চায়।

অবশ্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় গত সোমবার জানিয়েছে, রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনে ৭ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আরও পড়ুন: নির্বাচনে থাকছে না সিসি ক্যামেরা

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী নিত্য পণ্যের দাম বেড়ে যায় যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।

এদিকে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই পাল্টে যেতে শুরু করে জার্মানিসহ পশ্চিমা দেশগুলোর অর্থনীতির চেহারা। নিষেধাজ্ঞার বিপরীতে রাশিয়া থেকে জ্বালানি, ভোজ্য তেল, গ্যাস ও কয়লাসহ খাদ্যশস্যের আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বিভিন্ন দেশে দেখা দিয়েছে মূল্যস্ফীতি। ৬ মাসের বেশি সময় ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা