আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় গোলাগুলিতে নিহত ৬

সান নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্ধুকধারীদের গুলিতে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে ছয় মাস বয়সী এক শিশু ও তার মা।

আরও পড়ুন: রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া শুরু

সোমবার (১৬ জানুয়ারি) সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে স্থানীয় সময় দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলিতে নিহত হন তারা। খবর বিবিসির।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তায় দুটি মরদেহ দেখতে পায়। ভুক্তভোগী অন্যরা ছিলেন বাড়ির ভেতরে। তাদের মধ্যে একজনকে আহত অবস্থায় হাসপাতালে নেয় পুলিশ। পরে তার সেখানে মৃত্যু হয়।

পুলিশের ধারণা করছে, ভুক্তভোগী পরিবারটি কোনো চক্রের সঙ্গে জড়িত এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে লক্ষ্যবস্তু করা হয়।

এ ঘটনাকে ‘ভয়াবহ গণহত্যা’ বলে উল্লেখ করেছেন তুলারে কাউন্টি শেরিফ মাইক ।

তিনি বলেন, ‘হামলায় জড়িতদের পুলিশ খুঁজছে। ঠিক এক সপ্তাহ আগেই ওই বাড়িতে মাদক উদ্ধারে অভিযান চালিয়েছিল পুলিশ।‘

আরও পড়ুন: বুরকিনা ফাসোতে ৫০ নারী অপহৃত

তিনি আরও বলেন, ‘হামলায় অন্তত দুজনকে জড়িত সন্দেহে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। আমার কাছে আরও তথ্য আছে তবে তা আপাতত বলা সম্ভব নয়।‘

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা