ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

সান নিউজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি লুসিল র‌্যান্ডন মারা গেছেন। বিশ্বের জীবিত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বয়স্ক ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৮ বছর। র‌্যান্ডন একজন নারী সন্নাসী ছিলেন।

আরও পড়ুন: ইউক্রেনে নিহত ৯ হাজারেরও বেশি বেসামরিক

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ঘুমের মধ্যেই মারা যান তিনি। জেরোন্টোলজি রিসার্চ গ্রুপের (জিআরজি) বিশ্ব অতিশতবর্ষী র‌্যাঙ্কিং লিস্টের তথ্য অনুযায়ী, লুসিল র‌্যান্ডনের জন্ম ১৯০৪ সালে।

জানা গেছে, ১৯৪৪ সালে লুসিল সন্ন্যাস গ্রহণ করেন এবং নাম পরিবর্তন করেন সিস্টার আন্দ্রে রাখেন। বয়স বেড়ে যাওয়ার পর তিনি একটি নার্সিং হোমে থাকতেন।সেখানেই মারা যান তিনি।

ফ্রান্সের লুসিল র‌্যান্ডনকে ইউরোপের সর্বকালের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। তার আগে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন জাপানের কেন তানাকা। তিনি ২০২২ সালে ১১৯ বছর বয়সে মারা যান। এরপর সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে নাম লেখান এ ফরাসি নারী।

আরও পড়ুন: নির্বাচনে থাকছে না সিসি ক্যামেরা

লুসিল র‌্যান্ডন জন্মছিলেন একটি খ্রিস্টান প্রোটেসটান্ট পরিবারে। তার আরও তিন ভাই ছিল। তারা ফ্রান্সের এলসে বসবাস করতেন।

র‌্যান্ডনের ১১৬তম জন্মদিনে বার্তাসংস্থা এএফপিকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি নিজের পরিবারের বিভিন্ন কথা জানিয়েছিলেন।

এই সাক্ষাৎকারে র‌্যান্ডন জানিয়েছিলেন তার জীবনের সবচেয়ে সেরা মুহূর্তটি এসেছিল ১৯১৮ সালে। সে বছর তার দুই ভাই প্রথম বিশ্বযুদ্ধ থেকে বাড়ি ফিরেছিলেন।

উল্লেখ্য, লুসিল র‌্যান্ডন যখন জন্ম নিয়েছিলেন সে বছর (১৯০৪) বর্তমান সময়ের সবচেয়ে আধুনিক শহর নিউইয়র্কে প্রথম সাবওয়ে চালু করা হয়েছিল। তার জন্মের প্রায় এক দশক পর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল।

আরও পড়ুন: নোয়াখালীতে আগুনে ৩০টি দোকান পুড়ে ছাই

লুসিল আরও জানিয়েছিলেন, যেসব পুরুষ যুদ্ধে গিয়েছিলেন তাদের বেশিরভাগই প্রাণ হারিয়েছিলেন। কিন্তু তার দুই ভাই একসাথে ফিরে এসেছিলেন।

তিনি যে নার্সিং হোমে থাকতেন সেটির মুখপাত্র জানিয়েছেন, র‌্যান্ডন প্রায়ই তার ভাইদের কথা বলতেন এবং ভাবতেন মৃত্যুর পর তাদের সাথে আবার দেখা হবে।

সান নিউজ/এনকে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা