প্রতীকী ছবি
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার সুমাত্রায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ৬ মাত্রার এই ভূমিকম্পে তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: দিল্লিতে জেঁকে বসছে তীব্র শীত

সোমবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় সকালে এ ভূমিকম্প আঘাত হানে।

ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার বা ৪৯ দশমিক ৭০ মাইল গভীরে ছিল।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে প্রাণহানি

জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, সে সময় ইন্দোনেশিয়ার তানিম্বার দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ-পশ্চিম মালুকু জেলার দুটি স্কুল ভবন এবং ১২৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে সেই ভূমিকম্পে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, এর আগে ১০ জানুয়ারি গভীর সমুদ্রে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। যার প্রভাবে পূর্ব ইন্দোনেশিয়ার একটি কম জনবহুল দ্বীপের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

আরও পড়ুন: আইনপ্রণেতাকে গুলি করে হত্যা

এছাড়া গত বছরের ২১ নভেম্বর দেশটির পশ্চিম জাভা প্রদেশে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। তখন মৃত্যু হয়েছিল ৪৪ জনের ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা