ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লিতে সব স্কুল বন্ধ

সান নিউজ ডেস্ক: গোটা ভারতে জেঁকে বসেছে শীত। গত কয়েক দিন ধরে কুয়াশার কবলে রাজধানী দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানসহ বিভিন্ন রাজ্য।

আরও পড়ুন: ব্রাজিলের প্রেসিডেন্ট প্যালেসে হামলা

এবার দিল্লিতে তীব্র শীতের কারণে সব বেসরকারি স্কুল ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। দিল্লি সরকার বেসরকারি স্কুলগুলোর জন্য একটি নির্দেশনা জারি করেছে।

দিল্লির কিছু স্কুল ৮ জানুয়ারি পর্যন্ত বন্ধ ছিল এবং ৯ জানুয়ারি থেকে খোলার কথা ছিল। তবে এই আদেশের পর এখন স্কুল ছুটি আরও সাত দিন বাড়ানো হয়েছে। অন্যদিকে দিল্লির সরকারি স্কুলগুলো ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ রয়েছে।

বর্তমানে পুরো উত্তর ভারতে শীতল বাতাসের প্রভাব রয়েছে। দিল্লিতেও শীতের প্রকোপ চলছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, উত্তর রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশে কুয়াশা দুই থেকে তিন দিন ধরে জেঁকে বসেছে। যার কারণে ভারতের আবহাওয়া দপ্তর একাধিক সতর্কবার্তা জারি করেছে। রাজ্যগুলোর জন্য জারি করা হয়েছে লাল ও কমলা সতর্কতা।

আরও পড়ুন: দুই বাসের সংঘর্ষে ৪০ জনের মৃত্যু

দিল্লিতে প্রতিদিনই শীতের রেকর্ড ভাঙছে। রোববার ছিল মৌসুমের শীতলতম দিন। সফদরজংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১.৯ ডিগ্রি। গত তিন দিন ধরে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা হিলি স্টেশনের চেয়ে কম রেকর্ড করা হয়েছে।

শনিবার দিল্লিসহ পুরো উত্তর ভারতে শৈত্যপ্রবাহের প্রাদুর্ভাব দেখা দেয় এবং দিল্লির অনেক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

সফদারজং অবজারভেটরি, দিল্লির প্রাথমিক আবহাওয়া কেন্দ্র, সর্বনিম্ন তাপমাত্রা ২.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে, যা হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বেশিরভাগ জায়গা এবং জম্মু ও কাশ্মিরের কিছু পর্যটন স্থানের চেয়ে কম। শৈত্যপ্রবাহের কারণে মধ্য দিল্লির রিজ আবহাওয়া কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা