ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণ, নিহত ৭

সান নিউজ ডেস্ক: তুরস্কের একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে ৩ শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। সিএনএন তুর্কের এক প্রতিবেদন এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: বিএনপি রাষ্ট্রকে ধ্বংস করেছে

শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আয়দিনের নাজিলি জেলার একটি রেস্তোরাঁয় এই বিস্ফোরণ ঘটে। সেই সঙ্গে আহত হয়েছেন আরও ৫ জন, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সিএনএন তুর্কের প্রতিবেদন অনুযায়ী, রেস্তোরাঁটি ছিল মূলত একটি কাবাবের দোকান। শুক্রবার সন্ধ্যার দিকে ঘটে এই বিস্ফোরণ।

আয়দিন প্রদেশের গভর্নর হুসেইন আকসোয়ে শুক্রবার রাতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘রেস্তোরাঁর কয়েকজন কর্মী জানিয়েছেন, সন্ধ্যার দিকে রেস্তোরাঁর গ্যাসের টিউব থেকে তারা একপ্রকার গন্ধ পাচ্ছিলেন এবং তার কিছুক্ষণের মধ্যেই ঘটে এই বিস্ফোরণ। এ কারণে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, গ্যাসের টিউবে লিকেজের জেরেই এ দুর্ঘটনা ঘটেছে।’

প্রাদেশিক প্রশাসন ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে বলেও ব্রিফিংয়ে জানান গভর্নর।

আরও পড়ুন: দ. আফ্রিকায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৪

রেস্তোরাঁটিতে আগুন লাগার কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করেন। তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ছবি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।

রেস্তোরাঁর গ্যাস টিউট লিকেজের বিষয়টি নিছকই দুর্ঘটনা, না কি পরিকল্পিত নাশকতা— তা এখনও স্পষ্ট নয়; কারণ তুরস্কের বিচার বিষয়ক মন্ত্রী বেকির বোজদাগ এক টুইটবার্তায় জানিয়েছেন, বিস্ফোরণে সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এ সম্পর্কে বিস্তারিত আর কিছু বলেননি তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা