ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক
পরিবর্তন হচ্ছে মার্কিন নীতি

১.৭ ট্রিলিয়ন ডলারের ফান্ডিং বিলে সাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক : ১.৭ ট্রিলিয়ন ডলারের ফান্ডিং বিলে সাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধে আক্রান্ত ইউক্রেনকে সাহায্য করা ছাড়াও রেকর্ড পরিমাণ অর্থ ব্যয়ের এই বিলে সেনাবাহিনীর জন্য বরাদ্দ বাড়ানোর কথা রয়েছে। এর মাধ্যমে কিছু নীতি পরিবর্তনও হবে।

আরও পড়ুন : সুচির আরও ৭ বছরের কারাদণ্ড

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বিলে সাক্ষর করার ফলে নতুন আর্থিক বছরে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা নিশ্চিত হলো। বাইডেন সাক্ষরিত এই বিলের মধ্যে রেকর্ড পরিমাণ সামরিক খরচের কথা উল্লেখ আছে।

রুশ সামরিক আগ্রাসনের শিকার ইউক্রেন ও ন্যাটো দেশগুলোকে সাহায্য করার জন্য অর্থ বরাদ্দ আছে।

বিকলাঙ্গ পড়ুয়াদের অতিরিক্ত আর্থিক সাহায্য দেয়ার কথা চার হাজার পাতার এই বিলে বলা হয়েছে।

আরও পড়ুন : ফের ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

এছাড়াও কর্মীদের প্রশিক্ষণের জন্য আরও অর্থ বরাদ্দ করা হয়েছে, গার্হস্থ সহিংসতার শিকার, অভিজ্ঞতাসম্পন্ন প্রবীণ ও পরিবারের জন্য বাড়ি তৈরির অর্থও আছে এই বিলে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এখন ভার্জিন আইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। সেখান থেকে তিনি টুইট করে জানিয়েছেন, '২০২৩ এ আরও কিছু দেয়ার অপেক্ষায় আছি।'

আরও পড়ুন : মা হারালেন নরেন্দ্র মোদি

প্রেসিডেন্ট সাক্ষরিত বিলটি ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা থাকা হাউসে এবং রিপাবলিকানের সংখ্যাগরিষ্ঠতা থাকা সেনেটেও পাস হয়েছে। দুই দলই বিলটিকে সমর্থন করেছে। বাইডেনও বিলটিতে সাক্ষর করেছেন।

বিলে খুব বেশি অর্থ খরচ করার কথা বলা হয়েছে জানিয়ে রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি জানিয়েছেন, আর বেআইনি অভিবাসীদের রুখতে কোনো ব্যবস্তার কথা বলা হয়নি।

আরও পড়ুন : ইউক্রেনে ফের পুরোদমে রুশ হামলা

প্রসঙ্গত, ২০২৩ সালের ৩ জানুয়ারি কংগ্রেসের অধিবেশন শুরু হলে ম্যাকার্থিরই স্পিকার হওয়ার কথা রয়েছে।

বিলটিতে শুধু যে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের কথা বলা হয়েছে তা নয়, নীতি পরিবর্তনের কথাও উল্লেখ কারা হয়েছে।

আরও পড়ুন : ক্যাসিনোতে ভয়াবহ আগুন, নিহত ১০

উনিশ শতকের ইলেকটোরাল কাউন্ট অ্যাক্টের পরিবর্তন এর মধ্যে অন্যতম। ক্যাপিটল হিলের ঘটনা, ট্রাম্পের আচরণের পর এই পরিবর্তন জরুরি বলে ডেমোক্র্যাটেরা মনে করছেন ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা