বেঞ্জামিন নেতানিয়াহু
আন্তর্জাতিক

ফের ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

সান নিউজ ডেস্ক: অবশেষে ইসরায়েলের প্রধানমন্ত্রীর শপথ নিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর সরকার নিয়ে অনাস্থা ভোট হয়।

আরও পড়ুন: ইউক্রেনে ফের পুরোদমে রুশ হামলা

এতে জয়ী হন নেতানিয়াহু। ১২০ সদস্যের নেসেটে তার নতুন সরকারের পক্ষে ভোট দেন ৬৩ জন। বিপক্ষে ভোট পড়ে ৫৪টি। এএফপি, আল-জাজিরা’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

তৃতীয় দফায় এবার ক্ষমতায় বসলেন তিনি। ভোটাভুটির পরপরই শপথগ্রহণ করেন কট্টর ডানপন্থী এ নেতা। এর আগে ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রথম মেয়াদে এবং ২০০৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন নেতানিয়াহু।

প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর নেতানিয়াহু ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসতি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: প্রযুক্তিবান্ধব হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

এদিকে ফের ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ায় নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতাদের অনেকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা