সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ক্যাসিনোতে ভয়াবহ আগুন, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: কম্বোডিয়ায় একটি হোটেলের ক্যাসিনোয় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও ৫৩ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: রংপুরে সমস্যা আছে

বুধবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে থাইল্যান্ড সীমান্তবর্তী পোইপেট শহরের গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ডের সময় ভবনটির ভেতরে প্রায় ৪০০ লোক ছিল। ইউটিউব ও ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে লোকজনকে হোটেলের ওপরের তলাগুলো থেকে নিচে লাফিয়ে পড়তে দেখা গেছে।

আরও পড়ুন: উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যু

তবে আগুনের সূত্রপাত কীভাবে সেটি এখনো জানা যায়নি।

রয়টার্স বলছে, থাইল্যান্ডের সা কাইও প্রদেশে থাই হতাহতদের চিকিৎসা করা হয়েছে। তবে সা কাইও প্রদেশের বিবৃতিতে হতাহতদের কোনও জাতীয়তা উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন: সীমান্তে গুলিতে ২ বাংলাদেশি নিহত

কম্বোডিয়ান কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটির থাই সীমান্তবর্তী পোয়েপেট শহরের গ্র্যান্ড ডায়মন্ড সিটি ক্যাসিনোতে বুধবার মধ্যরাতে আগুন লাগে। তবে আগুনের কারণে হতাহতের কোনও তথ্য উল্লেখ করেনি দেশটি।

দুই দেশের মধ্যে থাকা অন্যতম সীমান্ত ক্রসিং পোইপেটের ক্যাসিনোগুলো থাই নাগরিকদের কাছে বেশ জনপ্রিয়। থাইল্যান্ডে জুয়া খেলা নিষিদ্ধ হওয়ায় অনেকেই সীমান্ত পেরিয়ে এ ক্যাসিনোগুলোতে যান।

আরও পড়ুন: নাইজেরিয়ায় বাইকার্স ফেস্টিভালে নিহত ১৪

আগুনের সময় ক্যাসিনোতে অনেক থাই নাগরিকও ছিলেন। পরে তারা সীমান্ত পেরিয়ে নিজ দেশে ঢুকে পড়েন।

সান নিউ /এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা