ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বাইকার্স ফেস্টিভালে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকান দেশ নাইজেরিয়ায় মোটরসাইকেল নিয়ে মাসব্যাপী বার্ষিক আয়োজন বাইকার্স ফেস্টিভালে নিহত হয়েছেন ১৪ জন এবং আহত হয়েছেন ২৪ জন। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী কালাবারে এই উৎসব আয়োজন করা হয়।

আরও পড়ুন : উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যু

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) জনপ্রিয় বাইকার প্যারেডের সময় এই দুর্ঘটনা ঘটে।

বিবিসি সূত্রে, প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানিয়েছেন, দ্রুতগতিতে চলা একটি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এক চালক। তখন গাড়িটি রাস্তার পাশে দর্শনার্থীদের ওপর আছড়ে পড়ে।

দুর্ঘটনার পর অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রাস্তায় অনেক মরদেহ পড়ে আছে। মাসব্যাপী এই বার্ষিক উৎসবে একাধিক আয়োজন থাকে।

আরও পড়ুন : ভারতে রোড শো, পদদলিত হয়ে ৮ মৃত্যু

২০০৪ সালে চালু হওয়ার পর থেকে উৎসবটি আফ্রিকান দেশ নাইজেরিয়ায় বেশ জনপ্রিয়তা পেয়েছে।

আফ্রিকা মহাদেশের বৃহত্তম ‘স্ট্রিট পার্টি’ হিসেবে পরিচিত এই উৎসবে স্থানীয় ও বিদেশি পর্যটকদের মনোযোগ আকর্ষণ করে। পুরো ডিসেম্বর মাসজুড়ে পর্যটকদের পদচারণ বেড়ে যায়।

আরও পড়ুন : মেট্রোরেলে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি উজ্জ্বল হবে

প্রসঙ্গত, উৎসবের জন্য বেশ কয়েকটি রুটে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। জনপ্রিয় এই উৎসবে নাইজেরিয়ার সেলিব্রেটি থেকে শুরু করে বাইক চালকরা অংশ নেন। তারা বাহারি পোশাক পরেন, বিভিন্ন স্টান্ট প্রদর্শন করে।

আরও পড়ুন : রাজনীতির শিকার রোনাল্ডো

এক মদ্যপ চালককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: বিবিসি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা