ব্রাজিল দক্ষিণপূর্ব অঞ্চলে দুটি স্কুলে গোলাগুলির ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। 
আন্তর্জাতিক

স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের দক্ষিণপূর্ব অঞ্চলে দুটি স্কুলে গোলাগুলির ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

আরও পড়ুন: মৃত্যুতে শীর্ষে ব্রাজিল

ব্রাজিল কর্তৃপক্ষ গুলাগুলির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। খবর এনডিটিভি।

দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (২৫ নভেম্বর) সকালে এসপিরিটো সান্তো রাজ্যের আরাক্রুজ শহরে একটি স্কুলে ওই বন্দুকধারী প্রবেশ করে একদল শিক্ষককে লক্ষ্য করে ওপেন ফায়ার শুরু করে। এতে ২ জন নারী নিহতসহ ৯ জন আহত হন। এরপর ওই বন্দুকধারী আরও একটি স্কুলে হামলা চালায়। সেখানে এক কিশোরী নিহত হয়।

আরও পড়ুন: বঙ্গবন্ধু টানেলের টিউব উদ্ভোধন আজ

রাজ্যের গভর্নর রেনাতো কাসাগ্রান্ডে জানান, কর্তৃপক্ষ সন্দেহভাজন বন্দুকধারীকে শনাক্তের পর গ্রেপ্তার করেছে।

এক টুইটা বার্তায় গভর্নর বলেন, আমরা তদন্ত অব্যাহত রেখেছি। আমরা তদন্ত অব্যাহত রেখেছি। দ্রুতই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন: ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ মামলা

প্রসঙ্গত, ব্রাজিলে স্কুলে হামলা খুবই দুর্লভ একটি বিষয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোকে এ হার বেড়েছে। ২০১১ সালে ব্রাজিলে স্কুলে হামলায় ১২ জন শিশু প্রাণ হারায়। ওই সময়ে একজন ব্যক্তি রিও ডি জেনেরিওতে প্রাথমিক স্কুলে গুলি চালানোর পর নিজেও আত্মহত্যা করে মারা যায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা