আন্তর্জাতিক

ইরানি ফুটবলার গ্রেফতার

সান নিউজ ডেস্ক: ইরানে চলমান এই বিক্ষোভের ছোঁয়া লেগেছে দেশটির ফুটবল দলেও। ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে জাতীয় সংগীত না গাওয়ার কড়া মাশুল দিতে হতে পারে ইরান ফুটবল দলকে। জাতীয় সংগীত না গাওয়ায় দেশকে অপমান করা হয়েছে, তাই ফুটবলারদের বিরুদ্ধে কড়া শাস্তির কথা ভাবছে ইরান সরকার। দেশে ফিরলে জেল এমনকি মৃত্যু দণ্ডের জন্যও সুপারিশ করতে পারে তারা।

আরও পড়ুন: শপিংমলে বন্দুক হামলা, নিহত ৪

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) তাকে আটক করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এবং ভয়েস অব আমেরিকা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার দেশটির অন্যতম বিখ্যাত এক ফুটবলারকে গ্রেফতার করেছে। ওই ফুটবলারকে ইরানের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো এবং জাতীয় বিশ্বকাপ দলকে দুর্বল করার জন্য অভিযুক্ত করা হয়েছে।

দ্য গার্ডিয়ান বলছে, আটককৃত ওই ফুটবলারের নাম ভোরিয়া গাফৌরি। তিনি ইরানের জাতীয় ফুটবল দলের সাবেক সদস্য ও তেহরান ক্লাব এস্তেঘলালের অধিনায়ক ছিলেন। পশ্চিম এশিয়ার এই দেশটিতে চলমান বিক্ষোভ ও ঘটনাপ্রবাহে কুর্দিদের পক্ষে দাঁড়িয়েছেন এই ফুটবলার।

এমনকি বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরবও হয়েছেন ভোরিয়া গাফৌরি। এখানে দেওয়া পোস্টে তিনি ইরানের সরকারকে কুর্দিদের ওপর হত্যাযজ্ঞ বন্ধ করতে বলেছেন। অবশ্য ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সমালোচনা করার দায়ে এর আগেও একবার তাকে আটক করা হয়েছিল।

এদিকে ইরানের সরকার সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির জাতীয় ফুটবল দলের সাবেক সদস্য ভোরিয়া গাফৌরিকে সরকারের সমালোচনা করার দায়ে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: তীব্র গরমে ২০ হাজার মানুষের মৃত্যু

গাফৌরিকে অবশ্য চলমান বিশ্বকাপে খেলার জন্য দলে নির্বাচিত করা হয়নি। তিনি তার পুরো ক্যারিয়ারজুড়ে ইরানের কর্তৃপক্ষ এবং নীতির স্পষ্ট সমালোচক হিসেবে পরিচিত ছিলেন।

ইরান গত দুই মাসের বেশি সময় ধরে সরকারবিরোধী বিক্ষোভে বিপর্যস্ত হয়ে পড়েছে। এই বিক্ষোভ এক দশকের বেশি সময়ের মধ্যে ইরানের ইসলামি নেতৃত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে বিবেচিত হচ্ছে।

মূলত গত সেপ্টেম্বর মাস থেকেই বিক্ষোভে টালমাটাল ইরান। হিজাব পরার বিধান লঙ্ঘনের দায়ে গত ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশ ২২ বছর বয়সী কুর্দি ইরানি তরুণী মাহসা আমিনিকে গ্রেফতার করে। গ্রেফতারের পর পুলিশি হেফাজত থেকে কোমায় নেওয়া হয় এই তরুণীকে। পরে চিকিৎসাধীন অবস্থায় সেদিনই মারা যায় মাহসা আমিনি।

আরও পড়ুন: আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সংবাদমাধ্যম বলছে, মাহসা আমিনিকে তেহরানে নৈতিকতা পুলিশ তার চুল সঠিকভাবে না ঢেকে রাখার অভিযোগে আটক করেছিল। ২২ বছর বয়সী ইরানি কুর্দি এই তরুণী গ্রেফতার হওয়ার তিন দিন পর ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে মারা যায়। তার মৃত্যুর পর থেকেই ইরানজুড়ে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ চলছে।

মূলত এরপর থেকেই টানা সরকারবিরোধী বিক্ষোভে বিপর্যস্ত ইরান। ইরানের কর্মকর্তারা দাবি করছেন, ওই তরুণী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, তবে ভুক্তভোগীর পরিবার এই বিষয়ে বিরোধিতা করে বলেছে, তাকে নৈতিকতা পুলিশ মারধর করেছে।

এএফপি বলছে, নৈতিকতা পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী আমিনির মৃত্যুর পর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে যে বিক্ষোভ শুরু হয় তা ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের ক্ষমতাসীনদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

জাতি-গোত্র-সম্প্রদায়, সামাজিক শ্রেণী এবং প্রাদেশিক সীমানা পেরিয়ে ইরানের এই প্রতিবাদের ঢেউ ব্যাপক আকার ধারণ করেছে। আর এই বিক্ষোভ দমনে ইরানি কর্তৃপক্ষ কঠোর ক্র্যাকডাউনের পথ বেছে নিয়েছে যা আন্তর্জাতিক অঙ্গনে ক্ষোভের জন্ম দিয়েছে।

আরও পড়ুন: শুক্রবার কখন কোথায় লোডশেডিং

চলমান বিশ্বকাপে শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েলসের বিপক্ষে মাঠে নামবে ইরান।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা