আন্তর্জাতিক

পাকিস্তানে নতুন সেনাপ্রধান নিযুক্ত

সান নিউজ ডেস্ক: পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানের নতুন সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল অসিম মুনীর। কয়েক সপ্তাহের তীব্র জল্পনা-কল্পনা ও গুজবের পর দক্ষিণ এশিয়ার এই দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনিরকে সেনাবাহিনীর নতুন প্রধান (সিওএএস) হিসেবে বেছে নেন।

আরও পড়ুন: যশোর জনসভায় প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রধান সারির গণমাধ্যম দ্য ডন। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের বিদায়ী সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া চলতি মাসের শেষে অবসরে যাচ্ছেন। তার আগেই বৃহস্পতিবার বাজওয়ার উত্তরসূরী বেছে নিলেন শেহবাজ।

৬২ বছর বয়সী জেনারেল কমার জাভেদ বাজওয়া ২০১৬ সাল থেকে ৬ লাখ সদস্যের শক্তিশালী সশস্ত্র সামরিক বাহিনীর নেতৃত্বে রয়েছেন। ২০১৯ সালের আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান বাজওয়ার চাকরির মেয়াদ তিন বছরের জন্য বৃদ্ধি করেছিলেন। আর সেই মেয়াদ শেষে আগামী মঙ্গলবার অবসরে যাওয়ার কথা রয়েছে তার।

আর তাই কয়েক দিনের মধ্যেই প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পাকিস্তানের নতুন সেনাপ্রধান ঘোষণা করবেন বলে আশা করা হয়েছিল। অবশেষে কয়েক সপ্তাহের তীব্র জল্পনা-কল্পনা ও গুজবের পর লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনিরকে সেনাবাহিনীর নতুন প্রধান (সিওএএস) হিসেবে বেছে নিয়েছেন শেহবাজ শরিফ।

পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব টুইটারে দেওয়া এক বার্তায় বলেছেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে দেশের নতুন সেনাপ্রধানকে বেছে নিয়েছেন।

আরও পড়ুন: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

তিনি আরও বলেন, লেফটেন্যান্ট জেনারেল সাহির শামশাদ মির্জাকে জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির (সিজেসিএসসি) চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

এছাড়া সেনাবাহিনীর শীর্ষ এই দুই পদে নিয়োগের একটি সারসংক্ষেপ প্রেসিডেন্ট ড. আরিফ আলভির কাছে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন মরিয়ম আওরঙ্গজেব।

এদিকে নতুন সেনাপ্রধান নিয়োগের কিছুক্ষণ পর মিডিয়ার সঙ্গে কথা বলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সেখানে তিনি বলেন, সেনাপ্রধান নিয়োগের বিষয়টি আইন ও সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তাই এই নিয়োগকে ‘রাজনৈতিক দৃষ্টিতে’ দেখা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: বিএনপির সমাবেশের উদ্দেশ্য গণ্ডগোল

প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আশা প্রকাশ করেন, পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি এই নিয়োগকে ‘বিতর্কিত’ করবেন না এবং প্রধানমন্ত্রী শেহবাজের পরামর্শকে সমর্থন করবেন।

পরে পাকিস্তানের এই প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, প্রেসিডেন্টের উচিত প্রধানমন্ত্রীর ‘পরামর্শকে’ সমর্থন করা যাতে ‘বিতর্কের সৃষ্টি না হয়’। তার ভাষায়, ‘এটি আমাদের দেশ এবং অর্থনীতিকে সঠিক পথে যেতে সহায়তা করবে। বর্তমানে সবকিছু স্থবির হয়ে পড়েছে।’

পরে খাজা আসিফ একটি টুইটে একই কথা প্রকাশ করে বলেছেন, সেনাপ্রধান নিয়োগের এই পরামর্শটি প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এটি এখন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য একটি পরীক্ষা হবে। এখন হয় তিনি দেশ রক্ষার দায়িত্বে থাকা এই প্রতিষ্ঠানটিকে শক্তিশালী করতে পারেন বা এটিকে বিতর্কিতও করতে পারেন।

পাকিস্তানের এই প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, ‘এটি প্রেসিডেন্ট আলভির জন্যও একটি পরীক্ষা, তিনি রাজনৈতিক পরামর্শ গ্রহণ করবেন নাকি সাংবিধানিক ও আইনি পরামর্শ অনুসরণ করবেন।’ প্রেসিডেন্ট আলভি সম্পর্কে তিনি বলেন, ‘সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসেবে রাজনৈতিক সংঘাত থেকে দেশকে রক্ষা করা তার দায়িত্ব।’

আরও পড়ুন: জানুয়ারিতে গ্যাস সংকট কাটবে

এদিকে পিটিআইয়ের অফিসিয়াল অ্যাকাউন্ট ইমরান খানকে উদ্ধৃত করে বলেছে যে: ‘(সেনাপ্রধান নিয়োগের) সারাংশ আসার পরে এখন আমি এবং পাকিস্তানের প্রেসিডেন্ট সংবিধান ও আইন অনুযায়ী কাজ করব।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা