আন্তর্জাতিক

ওয়ালমার্ট স্টোরে বন্দুক হামলায় নিহত ১০

সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ভার্জিনিয়া রাজ্যের চেসাপিক শহরের একটি বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট স্টোরে মঙ্গলবার রাতে একজন বন্দুকধারী গুলি করে অন্তত ১০ জনকে হত্যা করেছে। শহরের কর্মকর্তারা জানয়িছেন, বন্দুকধারীও মারা গেছে।

আরও পড়ুন: দলের এমপিদের বিদ্রোহের মুখে ঋষি

চেসাপিক পুলিশ বিভাগের মুখপাত্র লিও কোসিনস্কি একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বলেছেন, পুলিশ বিভাগ রাত ১০ টার দিকে ওয়ালমার্টের অভ্যন্তরে গুলি চালানোর খবর পায়। অফিসাররা যখন দোকানে প্রবেশ করে, তারা অনেক নিহত এবং একাধিক আহত ব্যক্তিকে দেখতে পায়।

কোসিনস্কি বলেন, বন্দুকধারীকে দোকানে মৃত অবস্থায় পাওয়া গেছে। বন্দুকধারী একজন কর্মচারী কিনা বা তিনি আত্মহত্যা করে মারা গেছেন কিনা তা এখনোও জানা যায়নি। বন্দুকধারীর নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

আরও পড়ুন: দলের এমপিদের বিদ্রোহের মুখে ঋষি

উল্লেখ্য, তিন দিনের মধ্যে দেশটিতে দ্বিতীয় গণগুলির ঘটনা এটি। চলতি সপ্তাহের শনিবার দেশটির কলোরাডো অঙ্গরাজ্যের কলোরাডো স্প্রিংসে ক্লাব কিউ নামের একটি সমকামী নাইটক্লাবে বন্দুকহামলায় পাঁচজন নিহত ও ১৮ জন আহত হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা