রাশিয়ায় বিস্ফোরণ, ৪ শিশুসহ নিহত ৯
আন্তর্জাতিক

রাশিয়ায় বিস্ফোরণ, ৪ শিশুসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় সাখালিন দ্বীপের একটি পাঁচতলা আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে ঘটা বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : বেইজিংয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

শনিবার (১৯ নভেম্বর) স্থানীয় গভর্নর জানান, ভোরের দিকে সাখালিনের তিমোভস্কোয় শহরে এ বিস্ফোরণ ঘটে।

তিমোভস্কোয় শহরের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানান, বিস্ফোরণের ঘটনায় নিহত ৯ জনের মধ্যে চার শিশু রয়েছে। তাছাড়া, এ দুর্ঘটনায় ভবনের কয়েকটি তলা ধসে পড়েছে।

দেশটির সরকারি সংবাদ সংস্থা তাস জানিয়েছে, যে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটি ১৯৮০’র দশকে নির্মিত।

আরও পড়ুন : পশ্চিমারা ‘ভন্ডামি’ করছে

গভর্নর ভ্যালেরি রুশ সংবাদমাধ্যমগুলোকে আরও বলেন, আবাসিক ওই ভবনে ৩৩ জন বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে দুজন এখনও ধ্বংসস্তুপের নিচে আটকা রয়েছেন। জীবিতদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকারীরা।

রাশিয়ান গণমাধ্যমগুলোতে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদনে দেখা যায়, বাদামি রঙের ব্যালকনির সাদা ওই ভবনের একাংশ ধসে পড়েছে। অন্তত ৬০ জন উদ্ধারকারী সেখানে কাজ করছেন।

জরুরি সেবাবিষয়ক মন্ত্রণালয় বলছে, প্রাথমিক তথ্য অনুযায়ী- গ্যাস লিকেজ থেকে ওই ভবনে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন : ল্যাবে তৈরি মাংসের অনুমোদন

প্রসঙ্গত, ২০১৯ সালে রাশিয়ার চেলিয়াবিনস্ক অঞ্চলের ম্যাগনিটোগোর্স্ক শহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় একটি অ্যাপার্টমেন্ট ব্লক ধসে পড়ে ৩৯ জন নিহত হন। সূত্র: তাস

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা