প্রতীকী ছবি
আন্তর্জাতিক

গৃহিণী থেকে স্পিকার হব ভাবিনি

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে নেতৃত্ব দেওয়া ন্যান্সি পেলোসি স্পিকারের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার নিজের পদত্যাগের ঘোষণা দেন ৮২ বছর বয়সী এ হাউস স্পিকার।

আরও পড়ুন: শনাক্তে শীর্ষে জাপান, মৃত্যুতে যুক্তরাষ্ট্র

পদত্যাগের পর এক বিবৃতিতে ন্যান্সি পেলোসি বলেন, আমি কখনই ভাবিনি সাধারণ গৃহিণী থেকে সংসদের স্পিকার হয়ে যাব। আমি পরবর্তী কংগ্রেসে ডেমোক্র্যাট নেতৃত্বের জন্য নির্বাচনে অংশ নিতে চাই না। নতুন প্রজন্মের নেতৃত্ব দেওয়ার সময় এসেছে।

ন্যান্সি পেলোসি কংগ্রেসের সবচেয়ে শক্তিশালী ডেমোক্র্যাট নেত্রী এবং প্রতিনিধি পরিষদের প্রথম নারী স্পিকার। প্রায় দুই দশক ধরে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় নিহত ৩

মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে যাওয়ার পরিপ্রেক্ষিতে পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। পদত্যাগ করলেও নতুন স্পিকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন পেলোসি।

এদিকে রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি নতুন স্পিকার হওয়ার জন্য দলীয় মনোনয়ন জিতেছেন। আগামী জানুয়ারিতে তিনি ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হবেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা