আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ ফুটবলার নিহত

সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলার ঘটনায় ৩ জন ফুটবল খেলোয়াড় নিহত হয়েছেন।বন্দুক হামলার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ায়। এদিকে এই ঘটনায় অভিযুক্ত হামলাকারীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: সীমান্তে সংঘর্ষ ডিজিএফআই কর্মকর্তা নিহত

নিহতরা হলেন, ভার্জিনিয়া বিচের বাসিন্দা ও দ্বিতীয় বর্ষের ছাত্র ডেভিন চ্যান্ডলার, ফ্লোরিডার মায়ামির বাসিন্দা ও চতুর্থ বর্ষের ছাত্র ডি’শন পেরি এবং দক্ষিণ ক্যারোলিনার রিচ হিল থেকে আসা তৃতীয় বর্ষের ছাত্র লাভেল ডেভিস।

মঙ্গলবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত তিনজনই ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের সদস্য। স্থানীয় সময় গত রোববার সন্ধ্যায় শিক্ষার্থীদের বহনকারী বাসে গোলাগুলির এই ঘটনা ঘটে এবং এতে আরও দু’জন আহত হয়েছেন।

স্থানীয় পুলিশ জানায়, নিহতদের মৃতদেহ একটি চার্টার বাসের ভেতরে পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি পার্কিং গ্যারেজে বাসটি টেনে নিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা করা হয়। অভিযুক্ত হামলাকারীকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা ও হ্যান্ডগান ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন: আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

পুলিশ তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত হামলার সম্ভাব্য কোনও উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি। এই ঘটনায় সোমবার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ক্লাস বাতিল করা হয়।

এই ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির নাম জানিয়েছে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম ক্রিস্টোফার ডার্নেল জোনস জুনিয়র। ২২ বছর বয়সী এই যুবক একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সভাপতি জিম রায়ান বলেছেন, ‘ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে যে সহিংসতার ঘটনা ঘটেছে তাতে আমি বিধ্বস্ত।’

আরও পড়ুন: মঙ্গলবার কখন কোথায় লোডশেডিং

বিবিসি বলছে, ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া যুক্তরাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ একটি বিশ্ববিদ্যালয়। এছাড়া যুক্তরাষ্ট্রের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই বিশ্ববিদ্যালয়কে তিন নম্বরে স্থান দেয়া হয়ে থাকে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা