ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নেপালে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। এতে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও পাঁচজন। মঙ্গলবার (৮ নভেম্বর) মধ্যরাতে এ আঘাত হানে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। তবে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, কম্পন অনুভূত হয়েছে ভারতের উত্তরাঞ্চলেও।

আরও পড়ুন: ঘুস এখন ডলারে লেনদেন হচ্ছে

ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের (এনসিএস) বরাতে কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (৮ নভেম্বর) স্থানীয় সময় দিনগত রাত ২টা ১২ মিনিটে পশ্চিমাঞ্চলীয় ডোটি জেলায় আঘাত হানে প্রবল ভূকম্পন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। ভূমিকম্পটির কেন্দ্র ছিল খাপতাড ন্যাশনাল পার্কে।

ডোটি জেলা পুলিশ কার্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান ভোলা ভাট্টা জানিয়েছেন, ভূমিকম্পে নিহতদের মধ্যে আট বছর বয়সী একটি ছেলে, ১৩ বছরের একটি মেয়ে, ১৪ বছর বয়সী দুটি মেয়ে, একজন ৪০ বছর বয়সী নারী ও একজন ৫০ বছর বয়সী পুরুষ রয়েছেন। তারা পুরিচৌকি পল্লী পৌরসভার গাইরা গাঁয়ের বাসিন্দা। আহত পাঁচজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ৬২ এসপিকে বদলি

শক্তিশালী ভূমিকম্পটি সুদূর কাঠমান্ডু এবং ভারতের কিছু অংশেও অনুভূত হয়েছে। এর প্রভাবে ডোটিতে বেশ কিছু ঘরবাড়ি ধসে পড়েছে। ভুক্তভোগীদের সবাই ধসে পড়া ঘরের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন।

এদিকে, নেপালে এই ভূমিকম্পের মাত্রা নিয়ে বেশ বিভ্রান্তি দেখা দিয়েছে। যদিও স্থান, সময়, এমনকি সংস্থাভেদে ভূমিকম্পের মাত্রায় ভিন্নতার উদাহরণ নতুন নয়। তবে মঙ্গলবারের ভূমিকম্পটি নিয়ে বিভ্রান্তির মাত্রা কিছুটা বেশি।

আরও পড়ুন: একদিনে ডেঙ্গু আক্রান্ত ৮২০

এনসিএসের বরাতে ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। তবে শুরুতে এর মাত্রা ৫ দশমিক ৩ বলে জানানো হয়েছিল।

আবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে সিএনএন বলছে, ভূমিম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬ এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫ দশমিক ৭ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন: লুটপাটকারীদের ‘শ্যুট ডাউন’ করা উচিত

প্রসঙ্গত, স্থলবেষ্টিত পাহাড়ি দেশ নেপাল ভূমিকম্পের সামনে খুবই অরক্ষিত। দেশটিতে ২০১৫ সালে ৭ দশমিক ৮ মাত্রার প্রবল এক ভূমিকম্পে প্রায় নয় হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। এর আঘাতে সেসময় দেশটিতে অন্তত ৬০০ কোটি মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছিল।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা