ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

২ মাস আগেই করা হয় হত্যার নীলনকশা

সান নিউজ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমাকে হত্যার নীলনকশা দুই মাস আগেই করা হয়। এমন তথ্য তিনি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে পেয়েছেন।

আরও পড়ুন: ৯০০ কোটি ডলার পাচ্ছে পাকিস্তান

ইমরান খান বলেন, যখন আমাকে ক্ষমতাচ্যুত করা হয় তখন থেকে আমাকে হত্যার ষড়যন্ত্র করা হয়। আমাকে হত্যা করতে পারলে আমার দল ছন্নছাড়া হয়ে যাবে বলে তাদের ধারণা। কিন্তু উল্টোটা হয়ে গেছে, আমার দল এখন অনেক বেশি শক্তিশালী। অনেক সমর্থন বেড়েছে পিটিআইয়ের।

সিএনএনকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি তার ওপর সাম্প্রতিক হামলার বিষয়ে এ কথা বলেন।

তিনি বলেন, পাকিস্তানের বর্তমান সরকার তাকে হত্যার পরিকল্পনা করেছিল। হত্যার পর ধর্মান্ধ কোনো ব্যক্তির ওপর এই খুনের দায় চাপাতে চেয়েছিল সরকার।

সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, গোয়েন্দা সংস্থার থেকেই আমি জানতে পেরেছি, সুপরিকল্পিত ভাবে আমাকে হত্যার ছক কষা হয়েছিল। আমি আগেও সতর্ক করেছিলাম, এমন কিছু হতে পারে। আমার দল জনগণের সমর্থন পাচ্ছে। তাই এই খুনের চক্রান্ত।

আরও পড়ুন: আপনার কাজের জন্য আপনিই দায়ী

সোমবার (৭ নভেম্বর) দেশের রাষ্ট্রপতির কাছে চিঠি লিখে সরকারের ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি রাষ্ট্রপতির উদ্দেশে চিঠিতে লিখেছেন, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্র আইনকানুনের ঊর্ধ্বে হতে পারে না। আমরা দেখেছি, দেশে কীভাবে নাগরিকদের হেনস্থা করা হচ্ছে। আপনি দেশের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন। তাই আপনার কাছে আমার অনুরোধ, অবিলম্বে নাগরিক অধিকার রক্ষার ব্যবস্থা করুন।

এর আগে ৩ নভেম্বর ওয়াজিরাবাদ শহরে সমাবেশ চলাকালে গুলিবিদ্ধ হন ইমরান। সমাবেশ চলাকালে স্থানীয় সময় সন্ধ্যার দিকে ইমরান খানকে লক্ষ্য করে একে-৪৭ অ্যাসল্ট রাইফেল থেকে গুলি চালায় এক হামলাকারী। আরেক হামলাকারী ইমরানের দিকে পিস্তল তাগ গুলি চালিয়েছিল।

পিস্তল দিয়ে যে হামলাকারী হামলার প্রস্তুতি নিয়েছিল, তাকে হামলার সময়েই পাকড়াও করেন বছর তিরিশের এক যুবক। তিনি ঠিক সময়ে তৎপর না হলে নিহতও হতে পারতেন পিটিআিই চেয়ারম্যান।

আরও পড়ুন: লুটপাটকারীদের ‘শ্যুট ডাউন’ করা উচিত

একে ৪৭ অস্ত্রধারী হামলাকারীর বন্দুক থেকে বের হওয়া ৩ থেকে ৪টি গুলি ইমরান খানের পায়ে বিদ্ধ হয়েছে। হামলাকারীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, আগাম নির্বাচনের দাবিতে ‘হাকিকি আজাদি’ আন্দোলন শুরু করেছে ইমরান খানের দল পিটিআই। গত ২৮ অক্টোবর থেকে লাহোর থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ শুরু হয়। লাখো সমর্থক নিয়ে শুরু হওয়া লংমার্চের নেতৃত্ব দিচ্ছেন ‘কাপ্তান’ ইমরান খান। লাহোর থেকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চ শুরু করেছেন গত ২৮ অক্টোবর থেকে। এই লংমার্চ রাজধানী ইসলামাবাদের দিকে আগাচ্ছে। লংমার্চ আজ সোমবার পাঞ্জাবের গুজরানওয়ালায় পৌঁছানোর কথা। চলমান এই লংমার্চে পাকিস্তানের বিভিন্ন প্রদেশের পিটিআইয়ের নেতা-কর্মীরা যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা