ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক
বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্র

শান্তিপূর্ণ পরিবেশ তৈরির আহ্বান

সান নিউজ ডেস্ক: বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ সমাবেশের উপযুক্ত পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: গ্লাসগো জলবায়ু চুক্তি অনুসরণ করার এখনই সময়

সোমবার (৭ নভেম্বর) নিয়মিত বিফ্রিং চলাকালে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এ আহ্বান জানান।

ব্রিফ্রিং চলাকালে নেড প্রাইসকে, বাংলাদেশের সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতে আন্দোলন-বিক্ষোভ নিয়ে প্রশ্ন করা হয়।

বলা হয়, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতর্ক করেছেন, সরকারবিরোধী আন্দোলনের নামে বিএনপি বাড়াবাড়ি করলে দলের নেত্রী খালেদা জিয়াকে জেলে পাঠানো হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র শিগগির খালেদা জিয়ার মুক্তির দাবি জানাবে কি না? এসব প্রশ্ন করা হয় তাকে।

আরও পড়ুন: ৯০০ কোটি ডলার পাচ্ছে পাকিস্তান

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে গণতন্ত্র ও মানবাধিকার। আমরা আশা করি, বাংলাদেশের পরবর্তী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এবং এতে নাগরিকদের শক্তিশালী অংশগ্রহণ থাকবে। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে সমাবেশ করার ক্ষেত্রে বাংলাদেশের বিরোধী দলগুলো কোনো বাধার সম্মুখীন যেন না হয়। তারা যেন নির্ভয়ে নিজেদের কথা বলতে পারেন ও তাদের দাবি-দাওয়া তুলে ধরতে পারেন।

আরও পড়ুন: হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন

নেড প্রাইস সোমবারের ব্রিফিংয়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, ইরানের মাহসা আমিনির মৃত্যু ঘিরে বিক্ষোভ, ফিলিস্তিন-ইসরায়েলের চলমান দ্বন্দ্ব ও কপ২৭ সম্মেলন নিয়েও তার বক্তব্য তুলে ধরেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা