আন্তর্জাতিক

১২০ ইউক্রেনীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকভ জানিয়েছেন, ইউক্রেনের দোনেৎস্কের দক্ষিণে দেশটির সৈন্য বাহিনীকে পরাজিত করেছে রুশ বাহিনী। এই লড়াইয়ে প্রায় ১২০ জনেরও বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। শনিবার (৫ নভেম্বর) তাস নিউজের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

আরও পড়ুন: কিশোরী প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ

লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকভ বলেন, আর্টিলারি ইউনিট এবং আক্রমণকারী দলগুলো দোনেৎস্কের দক্ষিণে নভোমিখাইলোভকা, পাভলোভকা এবং ভ্রমেভকা বসতিগুলোর কাছে ইউক্রেনীয় বাহিনীকে পরাজিত করেছে। সেখানে ১২০ জনেরও বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। এ ছাড়া দুটি সাঁজোয়া কর্মী বহন করা গাড়ি, দুটি সাঁজোয়া যান, একটি পিকআপ এবং দুটি মোটরসাইকেল ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, রুশ বাহিনী ক্রাসনি লিমানের দিকে ইউক্রেনের হামলা ব্যর্থ করেছে। এতে ৬০ জনেরও বেশি সেনা নিহত হয়েছে। ‘ক্র্যাসনি লিমনের দিক থেকে, লুহানস্ক পিপলস রিপাবলিকের স্টেলমাখোভকা, প্লোশচাঙ্কা এবং ক্রেমেনায়ার দিকে তিনটি ইউক্রেনীয় কোম্পানির কৌশলগত দলের আক্রমণ ব্যর্থ হয়েছিল।

আরও পড়ুন: ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন

লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকভ বলেন, সেখানে ৬০ জনেরও বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছিল, একটি ট্যাংক, দুটি যুদ্ধের সাঁজোয়া যান, তিনটি পিকআপ ট্রাক এবং একটি মোটরসাইকেল ধ্বংস করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা