ইমরান খান
আন্তর্জাতিক

আবারও লং মার্চ শুরুর ঘোষণা

সান নিউজ ডেস্ক: আবারও রাজধানী ইসলাবাদের উদ্দেশ্য লং মার্চ শুরু করতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আল-জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: বঙ্গবন্ধু মুক্তির জন্য লড়াই করেছিলেন

তিনি বলেন, মঙ্গলবার (৮ নভেম্বর) থেকে এই যাত্রা শুরু হবে। এর আগে তার ওপর হামলাকে কেন্দ্র করে লং মার্চের কার্যক্রম স্থগিত করা হয়।

রোববার (৬ নভেম্বর) লাহরের পর্বাঞ্চলের একটি হাসপাতাল থেকে এ বিষয়ে কথা বলতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আসেন ইমরান খান। ওই হামলায় তার পায়ে দুইটি গুলি লাগে।

সাবেক প্রধানমন্ত্রী বলেন, ওয়াজিরাবাদ থেকেই মঙ্গলবার লং মার্চ শুরু হবে। এর আগে সেখানেই ইমরান খানের ওপর হামলা করা হয়। এতে তিনিসহ আরও ১১ জন গুলিবিদ্ধ হন।

আরও পড়ুন: রাজনীতি ছেড়ে দেবো!

ইমরান খান জানিয়েছেন, লং মার্চ শুরু হলেও এখনই তিনি যোগ দেবেন না। তবে এটি যখন রাওয়ালপিন্ডিতে পৌঁছাবে তখন তিনি যোগ দেবেন।

এদিকে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার ব্যাপারে যে পদক্ষেপ নিয়েছে তাকে স্বাগত জানিয়েছেন ইমরান।

আগাম নির্বাচনের দাবিতে লং মার্চ চলাকালে ইমরান খানের ওপর হামলার ঘটনা তদন্তে প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালকে ফুল কোর্ট কমিশন গঠনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

আরও পড়ুন: সৌদিতে হামলার খবরটি ভুয়া

শনিবার (৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। এসময় তিনি আরও বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেবেন।

এর আগে ৩ নভেম্বর ওয়াজিরাবাদ শহরে সমাবেশ চলাকালে গুলিবিদ্ধ হন ইমরান। সমাবেশ চলাকালে স্থানীয় সময় সন্ধ্যার দিকে ইমরান খানকে লক্ষ্য করে একে-৪৭ অ্যাসল্ট রাইফেল থেকে গুলি চালায় এক হামলাকারী। আরেক হামলাকারী ইমরানের দিকে পিস্তল তাগ গুলি চালিয়েছিল।

পিস্তল দিয়ে যে হামলাকারী হামলার প্রস্তুতি নিয়েছিল, তাকে হামলার সময়েই পাকড়াও করেন বছর তিরিশের এক যুবক। তিনি ঠিক সময়ে তৎপর না হলে নিহতও হতে পারতেন পিটিআিই চেয়ারম্যান।

একে ৪৭ অস্ত্রধারী হামলাকারীর বন্দুক থেকে বের হওয়া ৩ থেকে ৪টি গুলি ইমরান খানের পায়ে বিদ্ধ হয়েছে। হামলার পরই তাকে চিকিৎসার জন্য লাহোরের শওকত খানম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন ইমরান খান।

আরও পড়ুন: রুশ হামলায় ৫০ সেনা নিহত

প্রসঙ্গত, আগাম নির্বাচনের দাবিতে ‘হাকিকি আজাদি’ আন্দোলন শুরু করেছে ইমরান খানের দল পিটিআই। গত ২৮ অক্টোবর থেকে লাহোর থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ শুরু হয়। লাখো সমর্থক নিয়ে শুরু হওয়া লংমার্চের নেতৃত্ব দিচ্ছেন ‘কাপ্তান’ ইমরান খান। লাহোর থেকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চ শুরু করেছেন গত ২৮ অক্টোবর থেকে। এই লংমার্চ রাজধানী ইসলামাবাদের দিকে আগাচ্ছে। লংমার্চ আজ সোমবার পাঞ্জাবের গুজরানওয়ালায় পৌঁছানোর কথা। চলমান এই লংমার্চে পাকিস্তানের বিভিন্ন প্রদেশের পিটিআইয়ের নেতা-কর্মীরা যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা