আন্তর্জাতিক

প্লেন বিধ্বস্তে নিহত বেড়ে ১৯

আন্তর্জাতিক ডেস্ক: তানজানিয়ায় প্লেন বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। রোববার (৬ নভেম্বর) বুকোবা অঞ্চলের ভিক্টোরিয়া লেকে খারাপ আবহাওয়ার মধ্যে বিমানবন্দরে অবতরণ করতে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। এই ঘটনায় আরও বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ১০০ সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সোমবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্লেনটিতে ৪৩ জন যাত্রী ছিলেন। তবে এরই মধ্যে ২৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়া বাকিদের উদ্ধারে অভিযান চলছে।

আরও পড়ুন: মৃত্যুর শীর্ষে জাপান

দেশটির আঞ্চলিক কমিশনার আলবার্ট চালামিলা জানান, বিমানটিতে ৩৯ জন যাত্রী, দুই পাইলট ও দুই কেবিন ক্রুসহ ৪৩ জন ছিলেন।

তানজানিয়ায় প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া জানিয়েছেন, তানজানিয়ার লেক ভিক্টোরিয়ায় রোববারের বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৯ জনে পৌঁছেছে। বাণিজ্যিক রাজধানী দারুস সালাম থেকে ছেড়ে আসা বিমানটি ঝড়ো আবহাওয়ায় অবতরণের চেষ্টা করার সময় বিধ্বস্ত হয়।

আরও পড়ুন: বাসচাপায় নারীসহ নিহত ২

উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বুকোবাতে মাজালিওয়া সাংবাদিকদের বলেন, ‘সকল তানজানিয়াবাসী এই ১৯ জনের মৃত্যুতে শোকাহত... যারা বিমান দুর্ঘটনায় তাদের জীবন হারিয়েছে।’

দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় কর্তৃপক্ষ এবং এয়ারলাইন সংস্থা বলেছিল, পিডব্লিউ ৪৯৪ ফ্লাইটে থাকা ৪৩ জনের মধ্যে ২৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং কাগেরা অঞ্চলের বুকোবা শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে উদ্ধার তৎপরতার সময় কেউ প্রাণ হারিয়েছেন কিনা এখনও তা স্পষ্ট নয়।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

তানজানিয়ার বৃহত্তম ব্যক্তিগত মালিকানাধীন বিমান সংস্থা প্রেসিশন এয়ার জানিয়েছে, তারা ঘটনাস্থলে উদ্ধারকারীদের পাঠিয়েছে। এছাড়া কাগেরা প্রদেশের পুলিশ কমান্ডার উইলিয়াম এমওয়াম্পগালে সাংবাদিকদের বলেন, ‘আমরা বেশ কয়েকজনকে উদ্ধার করতে পেরেছি।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা