পুরনো ছবি
আন্তর্জাতিক

রাশিয়াকে ৪০টি টারবাইন দিচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় গ্যাসের মজুত রয়েছে ইরান ও রাশিয়ায়। দুই দেশই যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞায় রয়েছে। গ্যাস শিল্পকে চাঙ্গা করতে রাশিয়ার কাছে ৪০টি টারবাইন বিক্রির ঘোষণা দিয়েছে ইরান। সম্প্রতি মস্কোর সঙ্গে তেহরানের এ বিষয়ক একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

আরও পড়ুন: ইউএনও’র যৌন হয়রানি, শাস্তি তিরস্কার!

বিষয়টি নিশ্চিত করেন ইরানের রাষ্ট্রায়ত্ব গ্যাস উত্তোলন ও প্রকৌশল বিষয়ক কোম্পানি ইরানিয়ান গ্যাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্টের শীর্ষ নির্বাহী রেজা নওশাদি দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের বার্তাসংস্থা শানা নিউজ এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন। তবে কখন-কোথায় এই চুক্তি হয়েছে এবং কবে নাগাদ এসব টারবাইন ইরানকে সরবরাহ করা হবে তা বলা হয়নি।

রেজা নওশাদি বলেন, ‘ইরানের ভারী শিল্পের সাফল্য কেবল তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির মধ্যেই সীমাবদ্ধ নয়। বর্তমানে দেশের ভারি শিল্পের ৮৫ শতাংশই অভ্যন্তরীণ গ্যাস উত্তোলনের সক্ষমতা সৃষ্টিতে ব্যয় হচ্ছে। এর ভিত্তিতেই রাশিয়ার কাছে ইরানের অভ্যন্তরীণ প্রযুক্তিতে তৈরি ৪০টি টারবাইন আমরা বিক্রি করছি। মস্কোর সঙ্গে এ ব্যাপারে আমাদের চুক্তিও হয়েছে।’

আরও পড়ুন: সমুদ্রবন্দরে ৭ নম্বর সংকেত

শানা নিউজ এজেন্সিকে নওশাদি আরও বলেন, ‘সম্প্রতি যুক্তরাষ্ট্র তরলীকৃত (এলএনজি) গ্যাস উৎপাদনে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে। বেশ কিছু প্ল্যান্টও তৈরি করেছে এবং তাদের এলএনজি গ্যাসের প্রধান বাজার ইউরোপ।’

তিনি আরও বলেন, ‘তাই আমাদের ধারণা, রাশিয়ার ওপর যেসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সম্প্রতি নর্ড স্ট্রিম পাইপলাইনে যে বিস্ফোরণের ঘটনা ঘটল- তার প্রধান কারণ গ্যাসের বৈশ্বিক বাজার থেকে রাশিয়াকে দূর করা।’

সেন্টমার্টিনে ১৩ ট্রলার ডুবি

প্রসঙ্গত, চলতি বছর ২৬ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে রাশিয়ার ওপর একগুচ্ছ অর্থনৈতিক ও আমদানি-রপ্তানি সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে শিল্পপণ্য, কাঁচামাল ও যন্ত্রাংশ আমদানি করতে পারছে না রাশিয়া। এতে গত কয়েক মাস ধরে রাশিয়া থেকে গ্যাসের সরাসরি সরবরাহ কমে গেছে ইউরোপে। মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, টারবাইন বিকল হয়ে যাওয়ার কারণে নর্ড স্ট্রিম পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা