তুরস্কে খনিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৪০
আন্তর্জাতিক

তুরস্কে খনিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৪০

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের উত্তরাঞ্চলের বার্তিন প্রদেশের আমাসরা শহরের একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। খনির ভেতরে আটকা পড়াদের জীবিত উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

আরও পড়ুন : তুরস্কে খনিতে বিস্ফোরণ, নিহত ২৫

শুক্রবার (১৪ অক্টোবর) দেশটির বার্তিন প্রদেশের আমাসরা শহরে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার (বাংলাদেশ সময় রাত ৯টা) দিকে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

উদ্ধারকাজ তদারকি করতে ঘটনাস্থলে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু সাংবাদিকদের বলেন, বিস্ফোরণের সময় সেখানে ১১০ জন শ্রমিক কাজ করছিলেন। আটকে পড়া ৫৮ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। খনির অন্তত ৩০০ মিটার (৯৮৫ ফুট) নিচে এ বিস্ফোরণ ঘটে।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। স্থানীয় প্রসিকিউটর অফিস ঘটনাটি তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন : সংকটে ব্রিটেনের প্রধানমন্ত্রী

এদিকে, তুরস্কের জ্বালানিমন্ত্রী ফাতিহ দনমেজ বলেছেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়লাখনিতে থাকা গ্যাসের বিস্ফোরণ থেকে এ দুর্ঘটনা ঘটে’।

নিখোঁজ হওয়া শ্রমিকদের স্বজনরা এখনও অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

এ ঘটনায় শনিবার দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে।

আরও পড়ুন : পাকিস্তান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ

রাষ্ট্রীয় মালিকানাধীন তুর্কি হার্ড কোল এন্টারপ্রাইজের অন্তর্ভুক্ত কয়লার খনিটি।

প্রসঙ্গত, ২০১৪ সালে দেশটির পশ্চিমের শহর সোমায় কয়লা খনিতে বিস্ফোরণে ৩০১ জন নিহত হন। সূত্র: বিবিসি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা