আন্তর্জাতিক

তেলের অভাবে ট্রেন চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে জ্বালানি তেল ডিজেলের সংকটে রেল চলাচল বন্ধ হয়ে গেছে। বন্যায় দেশটির বেলুচিস্তান, সিন্ধু ও খাইবার পাখতুনওয়ার বেশ কিছু অঞ্চলের রেল লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সত্য, তবে ট্রেন বন্ধের প্রধান কারণ জ্বালানি তেল ডিজেলের সংকট বলে জানিয়েছে বেশ কয়েকটি গণমাধ্যম। তবে পাকিস্তান রেলের অতিরিক্ত ব্যবস্থাপক আমির বালোচ ডিজেল সংকটের এই তথ্যকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন।

আরও পড়ুন: থাইল্যান্ডকে ৯ উইকেটে হারাল বাঘিনীরা

পাকিস্তানের দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, নজিরবিহীন বন্যা ও অর্থনীতির ভঙ্গুর অবস্থায় কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তান। প্রাকৃতিক দুর্যোগের প্রভাব ও রিজার্ভ সংকটের কারণে দেশটিতে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম দিন দিন বাড়ছে।

আরও বলা হয়, স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় দেশের এক তৃতীয়াংশ এলাকা তলিয়ে যাওয়া, ও ভূমিধসের কারণে গত দু’মাসে পাকিস্তানের রেলপথ নেটওয়ার্কে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ওইসব এলাকায় বন্ধ রয়েছে রেল চলাচল। কিন্তু যেসব রেল লাইন এখনও সচল আছে, সেগুলোতেও ঠিকমতো চলছে না ট্রেন এবং তার প্রধান কারণ ডিজেল সংকট।

আরও পড়ুন: পুতিনকে কড়া হুশিয়ারি বাইডেনের

দেশটির রেল দপ্তরের একটি সূত্র জানিয়েছে, পর্যন্ত পাকিস্তান রেলের লাহোর ইঞ্জিন শেডে মাত্র ৯০ হাজার লিটার ডিজেল রয়েছে। ফয়সালাবাদ স্টেশনে মাত্র একদিন চলার মতো ডিজেল। মুলতান ও শুক্কুর জেলার পরিস্থিতি আরও খারাপ।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে পাকিস্তানে মাত্র দু’টি ট্রেন চালু আছে। তার একটি চলছে লাহোর ও রাওয়ালপিন্ডি রুটে, অপরটি পেশোয়ার ও সিন্ধ প্রদেশের রহরি স্টেশন রুটে।

আরও পড়ুন: চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

এদিকে, পাকিস্তান রেলের অতিরিক্ত ব্যবস্থাপক আমির বালোচ ডিজেল সংকটের এই তথ্যকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়ে দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে বলেছেন, আমাদের ডিজেলের কোনো সংকট নেই। একটি বেসরকারি কোম্পানি থেকে ডিজেল কেনা হচ্ছে, প্রয়োজনে ভবিষ্যতে আরও কেনা হবে। তবে কিন্তু সরকারের কাছে ডিজেলের মজুত থাকলে কেন বেসরকারি সংস্থা থেকে কেনা হচ্ছে— এক্সপ্রেস ট্রিবিউনের এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা