মেলোনি হচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

মেলোনি হতে যাচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইতালির সবচেয়ে কট্টর ডানপন্থী সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত ব্রাদার্স অব ইতালি’র ৪৫ বছর বয়সী জর্জিয়া মেলোনি।

আরও পড়ুন : বাংলাদেশ বিপুল পর্যটন সম্ভাবনাময়

রোববার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে প্রাথমিক ফল অনুযায়ী, ইতালি নতুন নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে।

নির্বাচনে প্রায় ৪৪ শতাংশ ভোট পেয়েছে মেলোনির ব্রাদার্স অব ইতালিসহ মাত্তেও সালভিনির লিগ ও সিলভিও বার্লুসকোনির ফোরজা ইতালিয়া জোট। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক ফলাফল থেকে বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বিবিসি ও ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রাদার্স অব ইতালি প্রায় ২৬ শতাংশ ভোট পেয়েছে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন। ২০১৮ সালের নির্বাচনে দলটি মাত্র ৪ শতাংশ ভোট পেয়েছিল।

আরও পড়ুন : নিহতের সংখ্যা বেড়ে ৫৬

মেলোনির প্রধান মিত্র মাত্তেও সালভিনির দল ৯ শতাংশ ভোট পেয়েছে। গতবারের নির্বাচনে তার দল ‘লিগ ফর সালভিনি প্রিমিয়ার ১৭ শতাংশ ভোট পেয়েছিল।

জোটের অপর দল সাবেক প্রধানমন্ত্রী ও ফুটবল দল এসি মিলানের সাবেক মালিক সিলভিও বার্লুসকোনির ফোরজা ইতালিয়া। এই দলটি ৮ শতাংশ ভোট পেয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতেই নির্বাচনী ফলাফল জানার পর এক বক্তৃতায় জর্জিয়া মেলোনি বলেন, ‘এটাই দায়িত্ব পালনের সময়। আমাদের যদি সরকার গঠনের জন্য বলা হয়, তবে আমরা সমস্ত ইতালীয়দের জন্য কাজ করবো, আমরা জনগণকে একত্রিত করার লক্ষ্যে কাজ করবো।

আরও পড়ুন : ঠেকানো যাচ্ছে না দর পতন

ব্রাদার্স অব ইতালি দলের সরকার হবে প্রত্যেকের এবং আমরা মানুষের আস্থার সঙ্গে প্রতারণা করবো না’। রোমে কথা বলার সময় তিনি আরও বলেন, ‘ধন্যবাদ ইতালি’।

মেলোনির প্রথম চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হলো বাজেট পরিকল্পনার খসড়া তৈরি করা। এই খসড়া ইউরোপীয় ইউনিয়ন এবং সংসদে জমা দেওয়া এবং বছরের শেষের মধ্যে তা অনুমোদন করা।

ইতালির অর্থনীতি মন্থর গতিতে চলছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন, জ্বালানির মূল্য বৃদ্ধি এবং ক্রমবর্ধমান সুদের হারসহ বিভিন্ন সংকট নতুন এই প্রধানমন্ত্রীকে মোকাবিলা করতে হবে।

এদিকে সালভিনি সোমবার সাংবাদিকদের বলেন, তিনি পুরো পাঁচ বছরের সংসদীয় মেয়াদ স্থায়ী হওয়ার পরবর্তী সরকারের ওপর নির্ভর করছেন। তিনি বলেন, ‘জর্জিয়ার সঙ্গে আমরা দীর্ঘ সময়ের জন্য কাজ করবো।

আরও পড়ুন : বেড়েছে মৃত্যু, ২ লাখে নেমেছে শনাক্ত

তিনি আরও বলেন, জ্বালানির দাম বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্থ পরিবার এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার জন্য একটি জ্বালানি ডিক্রি জরুরি এবং নতুন সরকারের জন্য এটি প্রথম পরীক্ষা’।

সালভিনি পরিবার ও ব্যবসার সুরক্ষার জন্য ৩০ বিলিয়ন ইউরো (২৯ বিলিয়ন) নতুন ঋণের আহ্বান জানিয়েছেন। অপরদিকে মেলোনি বলেছেন, এটি একটি শেষ অবলম্বন হবে।

ইতালির প্রধান বিরোধী দলের নেতা এনরিকো লেত্তা সোমবার ঘোষণা করেন যে তিনি রোববারের সাধারণ নির্বাচনে পরাজয়ের পরিপ্রেক্ষিতে পদত্যাগ করবেন।

কেন্দ্রীয়-বাম ডেমোক্র্যাটিক পার্টির এই নেতা বলেন, তিনি তার দলের নেতৃত্বে নতুন ম্যান্ডেট চাইবেন না। নতুন নেতা নির্বাচনের জন্য কংগ্রেসকে আহ্বান জানানোর কথাও বলেন তিনি।

প্রসঙ্গত, মেলোনির জোট বড় ব্যবধানে জয়ী হলেও এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি অনেক কম ছিল।

আরও পড়ুন : আবের রাষ্ট্রীয় শেষকৃত্য মঙ্গলবার

পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের মূল্য বৃদ্ধির পরিস্থিতি থেকে রক্ষা করতে দেশটি এখন পর্যন্ত ৬৬ বিলিয়ন ইউরো ব্যয় করেছে এবং আরও অনেক কিছুর প্রয়োজন রয়েছে। এর ফলে দেশটির বিশাল ঋণ নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে।

জর্জিয়া মেলোনির সরকারি কাজের অভিজ্ঞতা খুব বেশি নয়। এখন মেলোনিকে এমন একজন হিসেবে নিজেকে প্রমাণ করতে হবে যে সত্যিই ইতালির অর্থনীতির উপস্থিত চ্যালেঞ্জগুলো তিনি মোকাবিলা করতে পারবেন।

রক্ষণশীল থিঙ্ক ট্যাঙ্ক কিপসেলির মহাপরিচালক ডমেনিকো লোম্বার্ডি বলেন, ‘আমাকে বলতে দিন যে রক্ষণশীল হওয়ার অর্থ আপনার দেশের পাবলিক ফাইন্যান্স সম্পর্কে রক্ষণশীল হওয়া’। সূত্র: ব্লুমবার্গ, বিবিসি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা