জাপানে টাইফুনের আঘাত, নিহত ২
আন্তর্জাতিক

জাপানে টাইফুনের আঘাত, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের মধ্যাঞ্চলে ঘূর্ণিঝড় টাইফুনের আঘাতে অন্তত ‍দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয় বেশ কয়েকটি এলাকা। বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় দেড় লাখের মতো পরিবার।

আরও পড়ুন: তালাবদ্ধ ঘর থেকে দম্পতির লাশ উদ্ধার

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, বৃহস্পতিবার বৃষ্টি শুরু হওয়ার পর থেকে রেকর্ড ৪১৭ মিমি বৃষ্টিপাত হয়েছে সেখানে। টাইফুনের কারণে প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ ৬৫ কিলোমিটার থেকে সর্বোচ্চ ৯০ কিলোমিটার পর্যন্ত ছিল।

প্রতিবেদনে বলা হয়, প্রবল বৃষ্টির ফলে ভূমিধসে ৪০ বছর বয়সী একজন নিহত হয়েছেন। ২৯ বছর বয়সী একজনের মরদেহ উদ্ধার করা হয় পানিতে ডুবে থাকা একটি গাড়ির ভেতর থেকে।

আরও পড়ুন: ২০ কোটি মুসলমান নিপীড়নের শিকার

প্রায় দেড় লাখের মতো পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দ্রুত বিচ্ছিন্ন হয়ে যাওয়া লাইন মেরামত করার কথাও জানিয়েছে তারা।

জেএমএ শনিবার সকালে শিজুওকায় আরও প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এবং ভূমিধস ও বন্যার জন্য সতর্কতা জারির আহ্বান জানিয়েছে।

টাইফুন নানমাদোল জাপানে বছরের পর বছর আঘাত হানা সবচেয়ে বড় ঘূর্ণিঝড়গুলোর মধ্যে একটি। শক্তিশালী টাইফুন নানমাদোলের তাণ্ডবে লন্ডভন্ড দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর কিউশুসহ উপকূলীয় বেশ কয়েকটি অঞ্চল। স্থানীয় সময় রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাপানের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে টাইফুন নানমাদোল। প্রায় দেড়শ মাইল গতিবেগে আঘাত হানে ঝড়টি।

আরও পড়ুন: রাশিয়ার তেল কিনবে ফিলিপাইন

এর প্রভাব পড়ে কিউশু, মিয়াজাকি, শুকোকুসহ আরও ৪টি অঞ্চলে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৭ লাখ ঘরবাড়িসহ নানা স্থাপনা। সোমবার দেশটির পশ্চিমাঞ্চলে প্রচণ্ড বাতাস ও রেকর্ড বৃষ্টিপাত হয় নানমাদোলের কারণে। এতে নিহত হন দুই জন। সূত্র: রয়টার্স

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা