কাবুলে বিস্ফোরণ, নিহত ৪
আন্তর্জাতিক

কাবুলে বিস্ফোরণ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে জুমার নামাজের পর এক মসজিদের কাছে শক্তিশালী বিস্ফোরণে চারজনের মৃত্যুর খবার পাওয়া গেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: বিশ্ব শান্তি নিশ্চিতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

শুক্রবার বিস্ফোরণে ঠিক কতজন হতাহত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। খবর এপির।

তোলো নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ওয়াজির মোহাম্মদ আকবর খান মসজিদের কাছে এ বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন: রোহিঙ্গাদের আরও সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাফি তাকুর বলেছেন, মুসল্লিরা যখন মসজিদ থেকে বের হয়ে আসছিলেন তখন এ বিস্ফোরণ ঘটে। হতাহতদের সবাই বেসামরিক লোক বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা অযাচাইকৃত ছবিতে মসজিদের বাইরের রাস্তায় একটি গাড়িকে আগুনে পুড়তে দেখা গেছে।

আরও পড়ুন: ইউক্রেনে শুরু হচ্ছে ‘গণভোট’

ঘটনাস্থলে দেশটির নিরাপত্তা বাহিনী পৌঁছেছে এবং অঞ্চলটি ঘিরে রেখেছে। প্রতক্ষ্যদর্শীরা তোলো নিউজকে জানান, ম্যাগনেটিক বোমা দিয়ে এ বিস্ফোরণ হয়েছে। ইমার্জেন্সি এনজিও টুইটে বলেছে, আজকের বিস্ফোরণে এখন পর্যন্ত ১৪ জন হতাহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে ইতোমধ্যে চারজন নিহত হয়েছেন। এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা