ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আহত
আন্তর্জাতিক

প্রেসিডেন্ট জেলেনস্কি আহত

আন্তর্জাতিক ডেস্ক : চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন তার মুখপাত্র সের্হি নাইকিফোরভ।

আরও পড়ুন : এসএসসি ও সমমান পরীক্ষা ১১ টায় শুরু

বুধবার (১৪ সেপ্টেম্বর) ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রেসিডেন্ট জেলেনস্কিকে বহনকারী গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হলে আহত হন তিনি।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সের্হি নাইকিফোরভ দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন বলে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মুখপাত্র সের্হি নাইকিফোরভ প্রেসিডেন্ট জেলেনস্কির গাড়ি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও এই দুর্ঘটনা ঠিক কখন ঘটেছে সেটি প্রকাশ করেনিনি।

আরও পড়ুন : মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

তিনি বলেছেন, কিয়েভের রাস্তায় জেলেনস্কির গাড়ির সঙ্গে একটি প্রাইভেট গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর প্রেসিডেন্টকে একজন চিকিৎসক পরীক্ষা করেছেন। কোনো গুরুতর আঘাত পাওয়া যায়নি। দুর্ঘটনাটি তদন্ত করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, জেলেনস্কির গাড়ির সঙ্গে সংঘর্ষ হওয়া ব্যক্তিগত গাড়িটির চালকও আহত হন। জেলেনস্কির চিকিৎসকরাই তাকে চিকিৎসা দেন এবং তাকে একটি অ্যাম্বুলেন্সে রাখা হয়েছিল বলে জানান সের্হি নাইকিফোরভ।

আরও পড়ুন : সকালে লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী

বার্তাসংস্থা রয়টার্স বলছে, দুর্ঘটনার বিষয়ে নাইকিফোরভ তার বিবৃতি দেওয়ার কয়েক মিনিট পরই জেলেনস্কির কার্যালয় থেকে তার ভিডিওবার্তা প্রকাশিত হয়।

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিন গভীর রাতে ভিডিও ভাষণ প্রকাশ করে থাকেন দেশটির এই প্রেসিডেন্ট।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা