দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক

দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি যুবককে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনে পরাজয়ের মুখে রাশিয়া

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী বলেন, পশ্চিমতীরের জেনিন শহরে একটি চেকপোস্টের কাছে বুধবার সকালে আহমেদ আবেদ (২৩) ও আব্দুল রহমান আবেদ (২২) নামে ২ ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইসরাইলের সেনারা।

সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলি সেনারা বর্বরতার মাত্রা বাড়িয়ে দিয়েছে এবং ফিলিস্তিনিদের ঘরবাড়িতে তল্লাশিসহ নানা ধরনের অত্যাচারের কারণে পশ্চিমতীরজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন: সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে জানায়, পশ্চিমতীরের জেনিন শহরের নিরাপত্তা চৌকির খুব কাছাকাছি দুই ফিলিস্তিনিকে ইসরাইলি সেনারা আটক করার চেষ্টা করলে ওই ২ ফিলিস্তিনি গুলি ছোঁড়ে। তখন ইসরাইলি সেনারা ওই দুই ফিলিস্তিনি সন্দেহভাজনের ওপর পাল্টা গুলি চালায়। এতে তাদের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বিশ্বকাপ দলে নেই রিয়াদ

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, ফিলিস্তিনিরা গুলি চালিয়েছে কিন্তু তাদের কোনো সেনা হতাহত হয়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা