রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
আন্তর্জাতিক

নিশ্চুপ রুশ প্রেসিডেন্ট!

সান নিউজ ডেস্ক: ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চল থেকে সেনাবাহিনীর পিছু হটার হওয়ার পরেও নিশ্চুপ রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুন: রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় ক্ষতি হচ্ছে

এ ব্যাপারে শুধু পুতিনই নন, বরং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোয়েগুও কোনো মন্তব্য করেননি। রোববার (১১ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ইউক্রেনের সেনাদের হামলার মুখে শনিবার খারকিভ প্রদেশের ইজিয়াম থেকে পিছু হটে রুশ সেনারা। মার্চ মাসে কিয়েভ থেকে সৈন্যদের ফিরিয়ে নেওয়ার পর থেকে খারকিভ ইজিয়ামের দ্রুত পতন ছিল মস্কোর সবচেয়ে খারাপ পরাজয়। হাজার হাজার রাশিয়ান সৈন্য গোলাবারুদ মজুদ এবং সরঞ্জাম রেখে পালিয়ে গেছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে প্রাণহানি

রুশ সেনাবাহিনীর এই পিছু হটার বিষয়ে মুখ খুলেছেন চেচেন নেতা রমজান কাদিরভ। ইউক্রেন যুদ্ধে চেচেন যোদ্ধাদের সঙ্গে নিয়ে অংশ নিয়েছেন রমজান। ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বার্তায় রমজান পরাজয়ের বিষয়টি অস্বীকার করেছেন। তবে তিনি বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে অভিযান পরিকল্পনা অনুযায়ী হয়নি।

তিনি বলেছেন, যদি আজ বা কাল বিশেষ সামরিক অভিযান পরিচালনায় পরিবর্তন না করা হয়, আমি বাধ্য হব দেশটির নেতৃত্বের কাছে গিয়ে পরিস্থিতি ব্যাখ্যা করতে।

রুশ জাতীয়তাবাদী যোদ্ধা এবং গোয়েন্দা সংস্থা এফএসবির সাবেক কর্মকর্তা ইগর গিরকিন প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোয়েগুর তীব্র সমালোচনা করে তাকে ‘পুতুল মার্শাল’ বলে আখ্যা দিয়েছেন। তার দাবি, সারাদেশে সেনা সমাবেশের ঘোষণা দেওয়া হলে ইউক্রেনে পরাজিত হবে রাশিয়া।

আরও পড়ুন: ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী নিত্য পণ্যের দাম বেড়ে যায় যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।

এদিকে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই পাল্টে যেতে শুরু করে জার্মানিসহ পশ্চিমা দেশগুলোর অর্থনীতির চেহারা। নিষেধাজ্ঞার বিপরীতে রাশিয়া থেকে জ্বালানি, ভোজ্য তেল, গ্যাস ও কয়লাসহ খাদ্যশস্যের আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বিভিন্ন দেশে দেখা দিয়েছে মূল্যস্ফীতি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা