মিয়ানমারের জান্তা সরকারের প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

রাশিয়া যাচ্ছেন মিয়ানমারের জান্তাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া সফরে যাচ্ছেন মিয়ানমারের জান্তা সরকারের প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। শনিবার (৪ সেপ্টেম্বর) মিয়ানমারের স্থানীয় একটি সংবাদমাধ্যম এই খবর নিশ্চিত করেছে।

আরও পড়ুন: সীমান্তে আরাকান আর্মির সংঘর্ষ, নিহত ১৯

মিয়ানমারের সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের এক প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তকে ইস্টার্ন ইকনোমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে দেশটি সফরে যাচ্ছেন তিনি।

একই প্রতিবেদনে বলা হয়, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কে জোরদারে রাশিয়া সফরে দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন মিন অং হ্লাইং। বৈঠকে দুই দেশের অর্থনীতি ও সরকারের সম্পর্ক নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন: মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার

অন্যদিকে, আল–জাজিরা এক প্রতিবেদনে বলা হয়, চীন, ভারত, জাপানসহ বেশ কিছু দেশের প্রতিনিধিরাও ইস্টার্ন ইকনোমিক ফোরামের ওই সম্মেলনে অংশ নেবেন।

গত বছরের ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানে অং সান সু চি নেতৃত্বাধীন মিয়ানমারের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। এরপর সেনাপ্রধান মিন অং হ্লাইং ক্ষমতা দখল করেন। তখন থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে। এসব দেশের সঙ্গে মিয়ানমারের সম্পর্কেও অবনতি ঘটেছে। এমন এক পরিস্থিতিতে চাপের মুখে থাকা সেনাপ্রধান রাশিয়া সফরে যাচ্ছেন।

আরও পড়ুন: ৪৫ বছর ধরে স্বামীকে খুঁজছেন নূরন্নাহার

আগামী নভেম্বরে কম্বোডিয়ার নমপেন শহরে দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ নেতাদের সম্মেলন হবে। সম্মেলনে মিন অং হ্লাইংকে আমন্ত্রণ জানানোর সম্ভাবনা কম। কারণ মিয়ানমারের রাজনৈতিক সংকট সমাধানে অগ্রগতি না হওয়ায় জোটটি হতাশ। তবে প্রতিবেশী ও পশ্চিমা দেশগুলো জান্তাবিরোধী অবস্থান নিলেও মিন অং হ্লাইং রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের চেষ্টা করছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা