ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২০০

সান নিউজ ডেস্ক: ভয়াবহ বন্যার কারণে পাকিস্তানের এক-তৃতীয়াংশ জনপদ ডুবে গেছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার (৩ সেপ্টেম্বর) জানিয়েছে, রেকর্ড বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত প্রায় এক হাজার ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: চা শ্রমিকদের ঘর দেবেন প্রধানমন্ত্রী

মারা পড়েছে কয়েক হাজার গবাদি পশু। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষাধিক বাড়ি। বেশ কিছু সেতুও ভেঙেছে।

এদিকে অধিকাংশ কৃষিজমি পানির তলে চলে যাওয়ায় ক্রমশ পাকিস্তানজুড়ে বাড়ছে খাদ্য সংকট। পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল ভারত থেকে খাদ্যপণ্য আমদানির ইঙ্গিত দিলেও এখনো এ বিষয়ে কোনো পদক্ষেপ করেনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার।

আগামী ১৪ সেপ্টেম্বর উজবেকিস্তানের সমরখন্দে বসতে চলেছে শাংহাই কোঅপারেশন অর্গানাইজ়েশনের (এসসিও) শীর্ষ বৈঠক। সেই মঞ্চে মোদীর পাশাপাশি উপস্থিত থাকবেন শাহবাজও। তবে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলাদা করে কোনো দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নেই বলে জানা গেছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে হুমকি দিল চীন

বর্তমানে চরম বিপর্যয় দেখা দিয়েছে দেশটিতে। ২০১০ সালে এমন বন্যা পরিস্থিতি দেখেছিল পাকিস্তানের মানুষ। মানবিক সংকট প্রকট আকার ধারণ করেছে। সিন্ধু নদীর পানি উপচে সিন্ধু রাজ্য প্লাবিত হয়েছে, যা বিপর্যয়ের কেন্দ্রস্থল বলে মনে করা হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা