দুই লাখ অভিবাসী নেবে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক

দুই লাখ অভিবাসী নেবে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক: শ্রমশক্তির ঘাটতি কমাতে স্থায়ীভাবে প্রায় ২ লাখ অভিবাসী নেবে অস্ট্রেলিয়া সরকার। দেশটিতে পেনশনভোগীদের বাড়তি ঘণ্টা কাজ করতে সাহায্য করার জন্য ট্যাক্স পরিবর্তন এবং স্থায়ী অভিবাসনের জন্য সাড়ে তিন লাখ কোটা বাড়ানো অস্ট্রেলিয়া সরকারের নেওয়া ‘৩৬টি দৃঢ় পদক্ষেপের’ তালিকার শীর্ষে রয়েছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে।

আরও পড়ুন: প্রাণে বাঁচলেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ এবং কোষাধ্যক্ষ জিম চালমারস শুক্রবার দুই দিনের শীর্ষ চাকরি সম্মেলন শেষে কর্মক্ষেত্রের সংস্কার এবং অভিবাসনে পরিবর্তনসহ মোট ৩৬টি পদক্ষেপ চলতি বছর নেওয়া যেতে পারে বলে ইঙ্গিত দেন।

এর আগে শুক্রবারই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও'নিল স্থায়ী অভিবাসনের ওপর আরোপ করা বিধিনিষেধ তুলে দেওয়া হবে। নেওয়া হবে এক লাখ ৯৫ হাজার অভিবাসী। শ্রমশক্তির ঘাটতি কমাতে ‘আরও কয়েক হাজার’ প্রকৌশলী ও নার্স নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

আরও পড়ুন: প্রাণে বাঁচলেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

অস্ট্রেলিয়া সরকার ভিসার জন্য অপেক্ষার সময় কমাতে এবং অভিবাসী শ্রমিকদের শোষণের বিরুদ্ধে লড়াই করার জন্য ব্যবস্থা নেওয়াও ঘোষণা দিয়েছে।

সান ‍নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা