সু চির ৩ বছর কারাদণ্ড
আন্তর্জাতিক
নির্বাচন জালিয়াতি মামলা

সু চির ৩ বছর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে এবার নির্বাচনে জালিয়াতির অভিযোগে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। শুক্রবার (৩ সেপ্টেম্বর) জান্তা সরকারের আদালত এ রায় দেন।

আরও পড়ুন: গায়ে পড়ে আক্রমণ করব না

গত বছর ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর থেকে কারাগারে আছেন তিনি। এর আগে দেশদ্রোহীতা, দুর্নীতিসহ আরও বেশ কয়েকটি অভিযোগে তাকে ১৭ বছরের কারাদণ্ড দেন মিয়ানমারের সামরিক আদালত। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

শুক্রবার মামলার রায়ে তাকে ২০২০ সালের নভেম্বরের সাধারণ নির্বাচনে জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

আরও পড়ুন: চীন মৈত্রী সেতু উদ্বোধন

গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় রয়টার্স সংশ্লিষ্ট তথ্যের সূত্রের নাম প্রকাশ করেনি। ওই সূত্রে জানা গেছে, মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টকেও একই সাজা দেওয়া হয়েছে।

ক্ষমতাসীন জান্তা সরকারের মুখপাত্র তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন: কমেছে ডলারের দাম!

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী তার নির্বাচিত সরকারকে উৎখাত করার সময় নোবেল জয়ী সু চি গ্রেফতার হন। তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অন্তত ২০টি মামলা হয়েছে। এসব মামলায় অভিযোগ প্রমাণিত হলে ৭৭ বছর বয়সী সু চির ১৫০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে।

সূত্র: রয়টার্স

সান নিউ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা