বিজেপিকে হারাতেই হবে
আন্তর্জাতিক

বিজেপিকে হারাতেই হবে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সরকারের বিরুদ্ধে অযথা কুৎসা রটানো হচ্ছে বলে জানিয়েছেন।

আরও পড়ুন : কমলো জ্বালানি তেলের দাম

মুখ্যমন্ত্রী দাবি করেছেন, তার আমলে রাজ্যে যে সংখ্যক শিক্ষক নিয়োগ হয়েছে তার তুলনায় অভিযোগের সংখ্যা নগন্য।

সোমবার (২৯ আগস্ট) কলকাতার মেয়ো রোডে রাজ্য তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

মমতা ব্যানার্জী সেখানে দাবি করেন, স্কুল কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে তাদের সরকার ১ লাখ ৬৩ হাজার ৯৭০ জনকে চাকরি দিয়েছে। সেখানে মাত্র ২৫০ জনের নিয়োগ নিয়ে অভিযোগ উঠেছে। সংশোধন করার সুযোগ পেলে সেই ভুলও সংশোধন করে নেওয়া হবে।

আরও পড়ুন : মিয়ানমার রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ

আইন মেনে লোকজন যেন চাকরি পান সরকার তা দেখবে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে পরিসংখ্যান তুলে ধরে মমতা বলেন, তৃণমূল সরকারের ১১ বছরের শাসনে এ রাজ্যে ৩০টি বিশ্ববিদ্যালয়, ১৪টি মেডিক্যাল কলেজ, ৫১ নতুন কলেজ, ১৭৬টি পলিটেকনিক কলেজ, ৭ হাজার নতুন স্কুল হয়েছে।

১ কোটি ৬৩ লাখ ৯৭০ জনকে চাকরি দিয়েছে সরকার। এখনও খালি আছে ৮৯ হাজার ৩৫টি পদ। সেখানে ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়েছে।

মমতা ব্যানার্জীর অভিযোগ, সবকিছুর টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা, বিপুল স্বর্ণ এবং সম্পত্তির দলিল উদ্ধার করেছে ইডি।

আরও পড়ুন : নিবন্ধন পাবে না জামায়াত

গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠদের কাছ থেকেও বিপুল টাকা ও সম্পত্তি মিলেছে। সরাসরি এই বিষয়টি নিয়ে মুখ না খুললেও ইডি, সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, ইডি আর সিবিআই দিয়ে মানুষের বাড়ি থেকে টাকা লুট করা হচ্ছে। যারা শুধু নেই নেই করে, চক্রান্ত করে তাদের পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনা করার আহ্বান জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, কর্মক্ষেত্রে দেশে আমরাই এগিয়ে। আমরা এক নম্বর বলে ১০০ দিনের কাজে টাকা আটকে রেখেছে। ইডি সিবিআই টাকা লুট করে বিদেশে পাচার করছে।

আরও পড়ুন : ১১২ পুলিশ কর্মকর্তাকে বদলি

তিনি বৈদিক ভিলেজে বিজেপির মন্থন শিবির নিয়েও কটাক্ষ করেন। পার্থ চুরি করলে বিচার হবে। কিন্তু আমরা সবাই চোর আর আপনারা সবাই সাধু? এমন প্রশ্নও করেন তিনি।

মমতা অনেকটা ক্ষোভ নিয়েই বলেন, আমার বিচার আন্তর্জাতিক আদালতে হওয়া উচিত। আমি মাইনে নেইনি। যোগ করে দেখবেন কত হয়। আমি ঠিকা বাড়িতে থাকি।

আমি এক্সিকিউটিভ ক্লাসে যাতায়াত করি না। বই মেলায় কে বেস্ট সেলার? একটা বই লিখে দেখানোর চ্যালেঞ্জও জানান মমতা। তিনি বলেন, আমি রাজনীতিতে এসেছি সমাজসেবা করব বলে।

আরও পড়ুন : জামায়াত নিয়ে কথা বলতে নারাজ ফখরুল

পার্থ-ববির দোষের জন্যও আমাকে টেনে আনবে? রাজ্যে রাজ্যে সরকার ভাঙ্গতে কোথা থেকে টাকা আসছে? আমাদের কর্মকর্তাদের দিল্লি ডাকলে, আমিও তোমাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেন কোথায় কত টাকা আছে আমিও জানি। বিহার গেছে, আরও দু-চারটে রাজ্য ভোটের আগে যাবে। ভোটের আগে ববি, অভিষেককে গ্রেফতার করলে ভোটে জিততে সুবিধা। আমাকেও জেলে রাখুক।

আরও পড়ুন : দেশে কোনোদিন খাদ্য সংকট হবে না

যদি দেখেন ববির প্রচুর সম্পত্তি আছে বলে গ্রেফতার করা হবে, বিশ্বাস করবেন না। সবাইকে নোটিশ দিয়েছে। আমরাও নিজের দলের লোকদের গ্রেফতার করিয়েছি। আমরাই একমাত্র সাচ্চা পার্টি।

ঝড় আসবে চলে যাবে কিন্তু তারপর তো আপনাকে রাস্তায় নামতেই হবে। ইউনেস্কো যে চিঠি দিয়েছে সেটাও কেন্দ্র আমাদের দেয়নি। বিচার পাওয়ার যেখানে সম্ভাবনা নেই সেখানে রাস্তাই পথ দেখাবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা