গুগলকে ৪ কোটি ডলার জরিমানা
আন্তর্জাতিক

গুগলকে ৪ কোটি ডলার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার ফেডারেল আদালত গুগল অ্যালফাবেটকে প্রায় ৪ কোটি ৩০ লাখ ডলার জরিমানা করেছে। ব্যক্তিগত অবস্থানের তথ্য সংগ্রহের জন্য ব্যবহারকারীদের বিভ্রান্ত করায় শাস্তি হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিযোগিতা কমিশন। খবর রয়টার্সের।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে পাচার রোধে তেলের দাম বৃদ্ধি

আদালত বলেছে, গুগল জানুয়ারি ২০১৭ থেকে ডিসেম্বর ২০১৮ এর মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইসের মাধ্যমে সংগ্রহ করা ব্যক্তিগত অবস্থানের ডেটা সম্পর্কে কিছু গ্রাহককে বিভ্রান্ত করেছে।

অস্ট্রেলিয়ায় ১৩ লাখ গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারী প্রভাবিত হয়ে থাকতে পারে বলে অনুমান করছে কমিশন। এরপরই গুগল ও এর স্থানীয় ইউনিটের বিরুদ্ধে ২০১৯ সালে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়তে পারে ছুটি

বিবৃতিতে গুগল জানায়, বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে। ব্যবস্থাপনা ও সহজে বুঝতে অবস্থানের তথ্য ভালোভাবে উপস্থাপন করা হয়েছে।

গুগল মূলত গত বছর অস্ট্রেলিয়ায় আইনি পদক্ষেপে জড়িয়ে পড়ে। কারণ সরকার গুগল ও ফেসবুককে তাদের প্ল্যাটফর্মের সামগ্রীর জন্য মিডিয়া সংস্থাগুলোকে অর্থ প্রদান করার একটি আইন পাশ করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা