কাতার দিল ঘোড়া, বাংলাদেশ দিল হ‌রিণ
আন্তর্জাতিক

কাতার দিল ঘোড়া, বাংলাদেশ দিল হ‌রিণ

সান নিউজ ডেস্ক : কাতার সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে ১৮টি অ্যারাবিয়ান ঘোড়া উপহার দেওয়া হয়েছে। আর বাংলাদেশ তাদের উপহার হিসেবে দিয়েছে ১০টি চিত্রা হরিণ।

আরও পড়ুন : মাস খানেক পর সব ঠিক হয়ে যাবে

সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টারমাকে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ উপহার বিনিময় হয়। মঙ্গলবার (৯ আগস্ট) কাতা‌রের দোহার বাংলা‌দেশ দূতাবাস এক প্রেস বিজ্ঞ‌প্তিতে এ তথ্য জানায়।

দূতাবাসের বিজ্ঞ‌প্তিতে জানানো হয়, কাতারের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশকে ১৮টি ঘোড়া শুভেচ্ছা স্মারক হিসেবে দেওয়া হয়েছে। সোমবার আমিরী বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ওই ঘোড়াগুলো বাংলাদেশে পাঠানো হয়। একই ফ্লাইটে কাতার আর্ম ফোর্স রিলেশনস প্রধান ব্রিগেডিয়ার আজিজের নেতৃত্বে কাতার সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল উপহার হস্তান্তরের জন্য বাংলাদেশে আসেন।

বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন ওই দলের সফরসঙ্গী হিসেবে রয়েছেন। ফিরতি ফ্লাইটে বাংলাদেশ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে কিছু চিত্রা হরিণ পাঠানো হবে।

দোহা থে‌কে উপহা‌রের বি‌শেষ ফ্লাই‌টি যাত্রার প্রাক্কালে কাতার বিমান বাহিনীর আল উদেইদ এয়ারবেজে উপস্থিত ছিলেন দেশ‌টি‌তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন, কাতার আর্ম ফোর্স রিলেশনস প্রধান ব্রিগেডিয়ার আজিজ, বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন ও দূতালয় প্রধান তনময় ইসলাম।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ এবং কাতারের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রসহ বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান। এই শুভেচ্ছা উপহার বিনিময় কাতার সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে সুসম্পর্ক আরও বেগবান করবে বলে আশাবাদ ব্যক্ত কর‌ছি।

দূতাবাস জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের আমন্ত্রণে কাতারের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) সালেম বিন হামাদ আল আকিল আল নাবেত গত ৬ জুন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত রাষ্ট্রপতি প্যারেডে প্রধান অতিথি হিসেবে ১৯ জন প্রতিনিধিসহ তিন দিনের সফরে ঢাকায় এ‌সে‌ছি‌লেন।

আরও পড়ুন : আত্মঘাতী হামলায় ৪ সেনা নিহত

কাতার সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ বাংলাদেশ সফরে সন্তুষ্টি প্রকাশ করেন এবং উভয় দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির ধারাবাহিকতায় কাতার সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ওই ১৮টি ঘোড়া দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই শুভেচ্ছা উপহার ঢাকায় পৌঁছালে বাংলাদেশের পক্ষে সেনাবাহিনীর সামরিক সচিব মেজর জেনারেল মো. খালেদ আল-মামুন ঘোড়াগুলো গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া বিন আলি আল কাহতানি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা