আন্তর্জাতিক

আত্মঘাতী হামলায় ৪ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় দেশটির চার সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার মীর আলী এলাকায় একটি সামরিক কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণে এ প্রাণহানির ঘটনা ঘটে।

আরও পড়ুন: কঠোর নিরাপত্তায় তাজিয়া মিছিল

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদেনে বলা হয়, মঙ্গলবার (৯ আগস্ট) পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং এই তথ্য সামনে এনেছে। নিহত সেনা সদস্যরা হলেন মানসেহরার বাসিন্দা ২২ বছর বয়সী ল্যান্স নায়েক শাহজাইব, ২৬ বছর বয়সী ল্যান্স নায়েক সাজ্জাদ। তিনি গিজারের বাসিন্দা। এছাড়া ২৫ বছর বয়সী সিপাহী উমাইর এবং ৩০ বছর বয়সী সিপাহী খুররম। নিহত উমাইর কোহাটের বাসিন্দা এবং খুররম নারওয়ালের বাসিন্দা।

পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, আত্মঘাতী বোমা হামলাকারী এবং তার সহায়তাকারীদের সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে গোয়েন্দা সংস্থাগুলো।

আরও পড়ুন: ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

আইএসপিআর বলেছে, ‘পাকিস্তান সেনাবাহিনী সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের সাহসী সৈন্যদের এই আত্মত্যাগ বৃথা যাবে না।’

প্রতিবেদেনে আরও বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে উত্তর ওয়াজিরিস্তান উপজাতীয় জেলায় নিরাপত্তা বাহিনীর ওপর হামলা এবং সন্দেহভাজন সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ বেড়েছে। এর আগে গত ৪ জুলাই ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি কনভয়ে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১০ জন নিরাপত্তা কর্মী আহত হন।

আরও পড়ুন: কঠোর নিরাপত্তায় তাজিয়া মিছিল

কর্মকর্তারা সেসময় বলেছিলেন, সামরিক ওই কনভয়টি মিরালি থেকে মিরামশাহ জেলা সদরের দিকে যাওয়ার সময় মোটরসাইকেলে থাকা আত্মঘাতী বোমা হামলাকারী গাড়ির কাছে এসে নিজেকে উড়িয়ে দেয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা