সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইয়েমেনে বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের আবিয়ান প্রদেশের মুদিয়াহ জেলার ১টি মিলিটারি চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১৬ জন সরকারপন্থী সৈন্য নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ১৮ জন।

শুক্রবার (১৬ আগস্ট) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: থ্যাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী পেতংতার্ন

ইয়েমেনের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মুখপাত্র মোহামেদ আল নকিব জানান, ইয়েমেনের আবিয়ান প্রদেশের মুদিয়াহ জেলার ১টি মিলিটারি চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এ সময় হামলাকারী ১টি গাড়ি চালিয়ে চেকপোস্টের সামনে আসামাত্র সেটি বিস্ফোরিত হয়।

এদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামি সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দা নেটওয়ার্কের আরব উপদ্বীপ শাখা আল কায়দা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) এই হামলার দায় স্বীকার করে একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, এই হামলায় ব্যবহার করা গাড়িটিতে একটি শক্তিশালী বোমা সংযুক্ত ছিল।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা