ফেসবুক লাইভে পণ্য বিক্রি বন্ধ
আন্তর্জাতিক

ফেসবুক লাইভে পণ্য বিক্রি বন্ধ

সান নিউজ ডেস্ক : ফেসবুকে প্রবেশ করে ওয়াচ অপশনে গেলেই দেখা যায় বিভিন্ন পণ্য বিক্রির লাইভ অর্থাৎ সরাসরি ভিডিও। মূলত ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য বিক্রির সুবিধা দিতে এই ফিচারটি চালু করেছিল ফেসবুক। তবে আগামী ১ অক্টোবর থেকে বন্ধ হয়ে যাবে ফেসবুক লাইভ শপিং ফিচারটি।

আরও পড়ুন : জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান

লাইভ শপিং সুবিধা বন্ধের ফলে ফেসবুকে সরাসরি পণ্য বিক্রি এবং আর্থিক সেবার মাধ্যমে অর্থ সংগ্রহ করা যাবে না। সেবাটি বন্ধ হলেও ফেসবুক লাইভের মাধ্যমে বর্তমানের মতোই পণ্য প্রদর্শন এবং প্রচারণা চালানো যাবে।

সম্প্রতি এক ব্লগ পোস্টে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। মূলত, ইনস্টাগ্রাম রিলসে মনযোগ দিতেই এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

দু’বছর আগে ফেসবুক লাইভ শপিং ফিচারটি চালু করে। এ ফিচারের মাধ্যমে ক্রেতা-বিক্রেতা লাইভে অর্থাৎ সরাসরি একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারত। এছাড়াও সম্ভাব্য ক্রেতা আকৃষ্টের অনেক বড় একটি প্ল্যাটফর্ম ছিল এ ফিচারটি। লাইভ শপিং ফিচারটি বন্ধের কারণ হিসেবে মেটা জানিয়েছে, এখন কেউ বড় বড় লাইভ দেখতে চায় না। সবাই রিলস অর্থাৎ ছোট ভিডিও’র দিকে ঝুঁকছে। এজন্য মেটা ইনস্টাগ্রামের রিলসের দিকে বিশদভাবে নজর দিতে চাচ্ছে। রিলসের মাধ্যমে পণ্য বিক্রি, প্রচার ও ট্যাগ দেয়া যাবে। অর্থাৎ লাইভ শপিং ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম ব্যবহার করে সেবাটি নিতে পারবেন।

আরও পড়ুন : ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

বর্তমানে টিকটকের তুমুল জনপ্রিয়তা ও কৌশলগতভাবে ব্যাপক ব্যবসায়িক অগ্রগতি প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোকে দুশ্চিন্তার মুখে ফেলে দিয়েছে। তাই টিকটকের সঙ্গে পাল্লা দিতে একটি বড় হাতিয়ার হিসেবে ফেসবুক ও মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ইনস্টাগ্রামে রিলসকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা