সারাদেশ

ফেসবুক লাইভে এসে কিশোরের আত্মহত্যা

জেলা প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে দশম শ্রেণির এক শিক্ষার্থী রনজু আহমেদ ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন : জনযুদ্ধ দিয়ে স্বাধীনতা অর্জন করেছি

রোববার (২৭মার্চ) দিবাগত রাত ১টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটান রনজু।

মারা যাওয়া রনজু উপজেলার কাছিকাটা গ্রামের হরফ আলীর ছেলে। তিনি কাছিকাটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, গতকাল রাতে নিজের ফেসবুক আইডিতে লাইভে আসেন রনজু। এরপর তিনি ‘হেরে গেছি, বিদায় ভালো থেকো তুমি, এ পৃথিবী’ শিরোনাম লিখে গলায় রশি পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে পড়েন। লাইভ চলার প্রায় ৯ মিনিটের মাথায় পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। রশি থেকে নামানোর আগেই রনজু মারা যান।

আরও পড়ুন : জান্তাবিরোধী প্রতিরোধ চূর্ণ করার অঙ্গীকার

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, কী কারণে ওই কিশোর আত্মহত্যা করেছেন তা জানার চেষ্টা করা হচ্ছে। ওই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা