সংগৃহীত
সারাদেশ

গৃহবধূকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : রাজধানীতে তীব্র যানজট

সোমবার (২৭ মার্চ) সকালে সালটিয়া ইউনিয়নের দক্ষিণ পুখুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম - সুফিয়া খাতুন (৪৫), তিনি ওই এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী। অন্যদিকে গ্রেপ্তারকৃতরা হলেন- নিহত সুফিয়া খাতুনের জা ফিরোজা বেগম (৪৫) ও তার দুই মেয়ে তামরীন আক্তার (২৭) এবং নাহিদা আক্তার শিল্পী (২৫)।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : ঝুঁকির মুখে পড়ছে বিশ্ব অর্থনীতি

ওসি ফুরুক আহমেদ জানান, উপজেলার সালটিয়া ইউনিয়নের দক্ষিণ পুখুরিয়া গ্রামের সিরাজুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে তার সৎ ভাই সাত্তার, সূর্যত আলী, হেকমত ও আজিজুলের জমি নিয়ে বিরোধ চলছিলো। গতকাল সকালে বিরোধপূর্ণ জমিতে সিরাজুলের তৈরী দোকান ঘর ভাঙচুর করে সাত্তার ও তার লোকজন। সিরাজুল ও তার লোকজন ঘটনাস্থলে গিয়ে বাঁধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে সিরাজুল ও তাঁর লোকজন চলে গেলে সূর্যত আলী ও তার লোকজন সিরাজুলের বাড়িতে হামলা চালায়। এসময় সিরাজুলের স্ত্রী সুফিয়া খাতুনকে পিটিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুফিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ওমরাহ পালনে সৌদির নতুন নির্দেশনা

ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাবিনা, শিল্পী আক্তার ও ফিরোজাকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় নিহতের স্বামী সিরাজুল ইসলাম ১০ জনকে আসামি করে মামলা করেছেন। জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা