আন্তর্জাতিক

ভারতে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু

সান নিউজ ডেস্ক : মাঙ্কিপক্স আগেই থাবা বসিয়েছিলো ভারতে। এবার ভারতের কেরালা রাজ্যে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত প্রথম কোনো ব্যক্তির মৃত্যুর ঘটনা এটি, আর আফ্রিকার বাইরে বিশ্বে চতুর্থ মৃত্যু।

আরও পড়ুন : শোকের মাস শুরু

কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, রবিবার (৩১ জুলাই) প্রাণ হারান ওই যুবক। গত ২২ জুলাই সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছিলেন তিনি। অসুস্থতার জন্য ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তার।

জানা গেছে, ২২ বছর বয়সী ওই যুবক ত্রিশুরের পুন্নিয়ুরের বাসিন্দা। আরব আমিরাত থেকে ফিরে আসার কয়েকদিনের মাথায় শনিবার একটি বেসরকারি হাসপাতালে মারা যান। স্বাস্থ্য বিভাগ পরীক্ষার জন্য তার নমুনা আলাপুঝার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির কেরালা ইউনিটে পাঠিয়েছে

আরও পড়ুন : বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

গত ২২ জুলাই বাড়ি ফেরার পর তিনি সুস্থ ছিলেন। পাড়ার মাঠে ফুটবলও খেলেছিলেন। কিন্তু ২৬ জুলাই জ্বরে ভুগতে শুরু করেন। তখনই হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। যেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তবে শেষরক্ষা হল না। মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মৃত্যু হলে যে সমস্ত নিয়ম মেনে শেষকৃত্যু করতে হয়, সেভাবেই যুবকের সৎকার করে তার পরিবার। তিনি কার কার সংস্পর্শে এসেছিলেন, সেই তালিকাও তৈরি করা হচ্ছে।

ভারতে প্রথম কেরালা রাজ্যেই হানা দিয়েছিল মাঙ্কিপক্স। এখনও পর্যন্ত দেশটিতে চারজন আক্রান্তের খোঁজ মিলেছে। যার মধ্যে তিনজনই কেরালার।
সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা