স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ
আন্তর্জাতিক

স্পেনে কর্মীদের টাই না পরার আহ্বান

সান নিউজ ডেস্ক: বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সরকারি-বেসরকারি সব কর্মীকে টাই পরা বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

আরও পড়ুন: ধূমপানের জরিমানা বৃদ্ধির প্রস্তাব

শুক্রবার (২৯ জুলাই) রাজধানী মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে টাই ছাড়া স্যুট পরে আসেন স্পেনের প্রধানমন্ত্রী। তারপর নিজ বক্তব্যের শুরুতে এ বিষয়টিতে সবার দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আপনারা দেখছেন, আমি আজ টাই পরিনি; এবং আমি চাই, এখন থেকে মন্ত্রিসভার সব সদস্য, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সব কর্মী শীত আসার আগ পর্যন্ত টাই পরা থেকে বিরত থাকবেন।’

‘যদি আমরা এই গ্রীষ্মে টাই না পরে চলা অভ্যাস করতে পারি, তাহলে দু’টি উপকার হবে- প্রথমত, গরমজনিত অস্বস্তি কম হবে এবং দ্বিতীয়ত, আমরা বিদ্যুৎ সাশ্রয় করতে পারব।’

এমনিতে গ্রীষ্মকালে স্পেনের গড় তাপমাত্রা থাকে ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার কিছু কম। তবে চলতি বছরের গ্রীষ্মে ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনেও দীর্ঘ তাপপ্রবাহ শুরু হয়েছে। জুলাই মাসের বড় সময়জুড়ে স্পেনের অধিকাংশ এলাকায় তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় দেশটির দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে তাপমাত্রা বেড়ে ৪৫ ডিগ্রি পর্যন্ত উঠেছিল।

আরও পড়ুন: র‌্যাব ফোর্সের সদস্যরা দেশের রিয়েল হিরো

ব্যাপক এই তাপপ্রবাহে জুলাই মাসে অন্তত ৮৪ জনের মৃত্যু হয়েছে স্পেনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুলাইয়ের ১০,১১ ও ১২ তারিখে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

শুক্রবার যখন সংবাদ সম্মেলন করছিলেন স্পেনের প্রধানমন্ত্রী, সেসময় রাজধানী মাদ্রিদে তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, দিনের পর দিন তাপপ্রবাহ ও তার ফলে দেশজুড়ে বিদ্যুতের চাহিদা বাড়তে থাকায় তা ব্যবহারে সাশ্রয়ী হতে ডিক্রি জারি করার প্রস্তুতি নিচ্ছে প্রধানমন্ত্রী সানচেজের নেতৃত্বাধীন সরকার। আগামী সোমবার জারি করা হবে এই ডিক্রি।

অবশ্য স্পেনই যে প্রথম সরকারি-বেসরকারি কর্মীদের টাই পরতে নিরুৎসাহিত করছে— এমন নয়। ২০১১ সালের গ্রীষ্মে জাপানে তাপপ্রবাহ শুরু হলে দেশটির তৎকালীণ সরকার জনগণকে স্যুট-টাই পরিহার করে গরমে সহনশীল হালকা পোশাক পরার উৎসাহ দিয়েছিল।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ২৬ ট্রলারে ডাকাতি

চলতি গ্রীষ্মে শুরু হওয়া ব্যাপক তাপপ্রবাহের জেরে সম্প্রতি যুক্তরাজ্যে পার্লামেন্ট হাউস অব কমন্স আইনপ্রণেতাদের উদ্দেশে একটি নোটিশ জারি করেছে। সেখানে বলা হয়েছে, পার্লামেন্টে অবস্থান করার সময় এমপিরা তারেদ স্যুট জ্যাকেট, টাই খুলে রাখতে পারবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা