ছবি-বিবিসি
আন্তর্জাতিক

আবারও যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোনকলে ‘আগুন নিয়ে না খেলার’ নতুন করে সতর্কবার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (২৮ জুলাই) ফোনকলে দুই ঘণ্টা ধরে কথা হয় দুই শীর্ষ নেতার। ফোনেই তারা তাইওয়ান ইস্যুতে একে অপরকে সতর্কবার্তা দেন। বিবিসি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: নির্বাচনের সময় সরকার থাকবে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শি জিনপিংকে বলেছেন যে দ্বীপটির মর্যাদা পরিবর্তনের জন্য যেকোন একতরফা পদক্ষেপের বিরোধিতা করে তার দেশ যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেছেন, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতি বদলাবে না।

২ ঘণ্টার বেশি সময় ধরে ফোনালাপেই শি জিনপিও তাইওয়ান ইস্যুতে বাইডেনকে ‘আগুন নিয়ে খেলা’র বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যারা আগুন নিয়ে খেলে তারা পুড়ে যাবে। আশা করি যুক্তরাষ্ট্র সেটি পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছে।’

দু’দেশের মাঝে উত্তেজনা চরমে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে ঘিরে। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ চীনের। ১৯৯৭ সালের পর ন্যান্সি পেলোসি হবেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা যিনি ভাইস প্রেসিডেন্টের পরে তাইওয়ান সফর করবেন। যদিও তার এখনো তাইওয়ান সফরের দিন ঠিক হয়নি।

আরও পড়ুন: ভিটে-মাটি বিক্রি করবেন না

বৃহস্পতিবারের ফোনকলে বাইডেন ও শি জিনপিং সরাসরি বৈঠকের কথাও বলেছেন বলে জানান বাইডেন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা। বাইডেন ক্ষমতায় বসার পর চীনের প্রেসিডেন্ট শি’র সঙ্গে এটি তার পঞ্চম ফোনালাপ। তবে গত চার মাসের মধ্যে এটিই তাদের প্রথম ফোনালাপ। যদিও এর আগে ভার্চুয়ালি বৈঠক করেন এই দুই শীর্ষ নেতা।

তাইওয়ান নিজেদের স্বতন্ত্র দাবি করলেও চীন তাইওয়ানকে নিজেদের বলে মনে করে এবং এর আগে চীনের প্রেসিডেন্ট তাইওয়ানকে একত্র করার ঘোষণাও দেন। অন্যদিকে, তাইওয়ানকে আক্রমণ করলে যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছিল যুক্তরাষ্ট্র।

তাইওয়ান ইস্যুতে পরাশক্তির এই দেশ দুটির মধ্যে এক ধরনের উত্তেজনা তো রয়েছেই। এ ছাড়া দক্ষিণ চীন সাগর, হংকং ও জিনজিয়াং প্রদেশের ইস্যু নিয়েও ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা