বিশ্বব্যাংক
আন্তর্জাতিক

শ্রীলঙ্কাকে ১৬ কোটি ডলার দিল বিশ্বব্যাংক

সান নিউজ ডেস্ক: শ্রীলঙ্কাকে ১৬ কোটি টাকা সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। সেই সঙ্গে নতুন ঋণের প্রস্তাবও দিয়েছে বিশ্বের সর্ববৃহৎ এই ঋণদাতা সংস্থা। জিইও নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ২৬ ট্রলারে ডাকাতি

তবে সেই ঋণ কেবল তখনই পাওয়া যাবে, যখন দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্র নিজেদের অর্থনৈতিক ও অবকাঠামোগত ক্ষেত্রে ব্যাপক ও গভীর সংস্কার আনার উদ্যোগ নেবে।

শুক্রবার (২৯ জুলাই) এক বিশ্বব্যাংক থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এসব তথ্য। বিবৃতিতে বলা হয়, ‘শ্রীলঙ্কাকে জরুরি পণ্য কিনতে আর্থিক সহায়তা বাবদ ১৬ কোটি ডলার শিগগিরই পাঠানো হবে। সেই সঙ্গে দেশটিকে নতুন ঋণ দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে বিশ্বব্যাংকের।’

‘কিন্তু এজন্য শ্রীলঙ্কাকে প্রথমেই যে কাজটি করতে হবে, তা হলো দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত ক্ষেত্রে গভীর ও ব্যাপক সংস্কার। বিশেষ করে যেসব কারণে বর্তমানের এই সংকট দেখা দিয়েছে, সেগুলো চিহ্নিত করে মুলোৎপাটন করা। শ্রীলঙ্কা যদি এ শর্ত না মানে, তাহলে বিশ্বব্যাংক থেকে দেশটিকে কোনো ঋণ দেওয়া হবে না।’

আরও পড়ুন: রকেট হামলায় ইউক্রেনীয় ৪০ সেনা নিহত

১৯৪৮ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের পর বর্তমানে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট পার করছে শ্রীলঙ্কা। দেশটিতে বিদেশি মুদ্রার রিজার্ভ বলতে বর্তমানে প্রায় কিছুই নেই। এ কারণে বিদেশ থেকে খাদ্য, ওষুধ ও জ্বালানির মতো জরুরি পণ্যও আমাদানি করতে পারছে না দেশটি।

শ্রীলঙ্কার রাজাপাকসে ভাইদের নেতৃত্বাধীন সরকারের অব্যাবস্থাপনা, অযৌক্তিক কর কাটছাঁট, করোনা মহামারির কারণে পর্যটন ব্যবসায় ধস ও ভবিষ্যৎ পরিণতির কথা না ভেবে বৈদেশিক মুদ্রার ব্যায়ই দেশটির বর্তমান দুরবস্থার প্রধান কারণ।

আরও পড়ুন: দেশে ফিরলেন ৩৫ হাজার ৩৮৯ হাজি

বর্তমানে বিশ্বব্যাংক, আইএমএফ ও বিভিন্ন দেশের কাছে শ্রীলঙ্কার দেনা রয়েছে ৫১০ কোটি ডলার। তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় শূন্যের কোঠায় নেমে যাওয়ায় চলতি মাসের শুরুতে নিজেদের দেউলিয়া ঘোষণা করেছেন শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

বর্তমানে এই অচলাবস্থা কাটাতে জরুরি ঋণের জন্য বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সংলাপ করছে শ্রীলঙ্কা। তবে এই সংলাপ শেষ হতে আরও দুই থেকে তিন মাস লেগে যেতে পারে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা