আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় কারফিউ জারি

সান নিউজ ডেস্ক: বর্তমানে শ্রীলঙ্কার সবচেয়ে বিপর্যস্ত সময় যাচ্ছে। অর্থনীতি কার্যত ধ্বসে পড়েছে দেশটির। জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম ক্ষোভ ও হতাশা।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান

এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও বেশ চাপে রয়েছেন। তার কার্যালয় দখল করে নিয়েছে বিক্ষোভকারীরা।

গণবিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কার নিয়ন্ত্রণ নিতে মরিয়া রনিল বিক্রমাসিংহে। কলম্বোর পর, এবার পুরো দেশজুড়ে জারি করেছেন কারফিউ। শৃঙ্খলা ফেরাতে কঠোর নির্দেশও দিয়েছেন সেনাবাহিনীকে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে মনে করেন, দেশটির জনশৃঙ্খলা বজায় রাখতে এই কারফিউ জারি প্রয়োজনীয়।

আরও পড়ুন: হাওরে নৌকাডুবে ৪ নারীর মৃত্যু

স্থানীয় সময় বুধবার (১৩ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে আগামী ১৪ জুলাই সকাল ৫টা পর্যন্ত এই কারফিউ জারি করা হয়েছে।

এর আগে শ্রীলঙ্কায় নতুন করে বিক্ষোভ শুরু হওয়ার পর শৃঙ্খলা পুনরুদ্ধার করার জন্য পুলিশ ও সেনাবাহিনীকে ‘যা প্রয়োজন তাই করার’ নির্দেশনা দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। বুধবার (১৩ জুলাই) টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এমন নির্দেশনা দেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা