ফাইল ছবি
আন্তর্জাতিক

লিবিয়া উপকূল থেকে ২২ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে শিশুসহ অন্তত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে আরও ৬১ জনকে। নিহতদের সবাই মালির নাগরিক।

আরও পড়ুন: ঈদের আগে এলো ৫০০০ কোটি

বুধবার (৬ জুলাই) জাতিসংঘ ও দেশটির সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এই তথ্য নিশ্চিত করেছে।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, লিবিয়ার উপকূল রক্ষী বাহিনীর সহায়তায় ৬১ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের বহনকারী নৌকাটি গত ২২ জুন থেকে আটকে ছিল। ৯ দিন সাগরে আটকে থাকার পর শনিবার তাদের উপকূলে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: র‌্যাবের অভিযানে আটক ৩১

আইওএম মুখপাত্র সাফা মাসেলি জানান, ২২ জনের মৃত্যুর কারণ ডুবে যাওয়া এবং পানিশূন্যতা বলে জানিয়েছে বেঁচে যাওয়া ব্যক্তিরা। বেঁচে যাওয়াদের স্বাস্থ্য খুব দুর্বল এবং তাদের হাসপাতালে পাঠিয়েছে আইওএম।

তিনি আরও বলেন, বাকি অভিবাসীদের লিবিয়ার আল-মায়া আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা